‘আমার বিশ্বাস, স্পেনই জিতবে’
টেনিস কোর্টে অসংখ্য ইতিহাস গড়া রাফায়েল নাদাল ফুটবলেরও একজন নিবেদিতপ্রাণ সমর্থক। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার আগে স্পেনের কিংবদন্তি এই টেনিস তারকা জানিয়ে দিলেন, হৃদয় অবশ্যই নিজের দেশের পক্ষেই। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ এবং ফাইনালটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল জানান, পরিবারের সঙ্গে বসেই তিনি ফাইনাল উপভোগ করবেন। আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের শক্তির জায়গাগুলোই কাজে লাগাবে। যেমন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ খুব একটা আকর্ষণীয় ছিল না। কিন্তু ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পরই তারা দ্বিতীয়ার্ধে নিজেদের দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে।’ নাদালের মতে, স্পেনের উচিত প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা, ‘এটি এমন একটি ম্যাচ, যেখানে দুই দলই নিজেদের শক্তির ওপর ভর করবে। আমাদেরও নিজেদের শক্তি রয়েছে, আর সেটাই কাজে লাগাতে হবে। প্রতিপক্ষ কী করছে, সেটা ভুলে গিয়ে আমরা যদি পুরো বিশ্বকাপে যেভাবে খেলেছি,
টেনিস কোর্টে অসংখ্য ইতিহাস গড়া রাফায়েল নাদাল ফুটবলেরও একজন নিবেদিতপ্রাণ সমর্থক। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার আগে স্পেনের কিংবদন্তি এই টেনিস তারকা জানিয়ে দিলেন, হৃদয় অবশ্যই নিজের দেশের পক্ষেই। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ এবং ফাইনালটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল জানান, পরিবারের সঙ্গে বসেই তিনি ফাইনাল উপভোগ করবেন। আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের শক্তির জায়গাগুলোই কাজে লাগাবে। যেমন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ খুব একটা আকর্ষণীয় ছিল না। কিন্তু ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পরই তারা দ্বিতীয়ার্ধে নিজেদের দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে।’
নাদালের মতে, স্পেনের উচিত প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা, ‘এটি এমন একটি ম্যাচ, যেখানে দুই দলই নিজেদের শক্তির ওপর ভর করবে। আমাদেরও নিজেদের শক্তি রয়েছে, আর সেটাই কাজে লাগাতে হবে। প্রতিপক্ষ কী করছে, সেটা ভুলে গিয়ে আমরা যদি পুরো বিশ্বকাপে যেভাবে খেলেছি, সেই মান ধরে রাখতে পারি, তাহলে আমাদের হারানো তাদের জন্য খুব কঠিন হবে।’
২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল মনে করেন, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেন ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং ঠিক সময়েই নিজেদের সেরা ছন্দে পৌঁছেছে, ‘প্রথম দিন থেকে আজ পর্যন্ত দলটি ধারাবাহিকভাবে উন্নতি করেছে। আমার মনে হয়, তারা ঠিক সবচেয়ে ভালো সময়েই ফাইনালে পৌঁছেছে। অবশ্যই প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, তাদের অসাধারণ সমর্থকগোষ্ঠী রয়েছে। তবে আমাদের সমর্থকরাও কোনো অংশে কম নয়।’
আর্জেন্টিনার প্রতি সম্মান রেখেও নাদাল মনে করেন, এখন পর্যন্ত দলগত পারফরম্যান্সে স্পেন কিছুটা এগিয়ে, ‘আর্জেন্টিনার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তবে আমরাও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে এসেছি এবং আমাদের একটি দারুণ দল রয়েছে। আমার মনে হয়, দল হিসেবে আমরা এখন পর্যন্ত আর্জেন্টিনার চেয়ে একটু ভালো ফুটবল খেলেছি। তবুও এটি অত্যন্ত কঠিন ম্যাচ। তাদের এমন কিছু খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং বড় ম্যাচ কীভাবে খেলতে হয়, সেটা তারা ভালোই জানে। কিন্তু আমার বিশ্বাস, আমরা জিতব। কারণ ফাইনালে ছোট ছোট বিষয়ই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়।’
শেষে স্পষ্ট করে দেন, তিনি সর্বশক্তি দিয়ে স্পেনকেই সমর্থন করবেন। তবে ভাগ্য যদি অন্য কিছু লিখে রাখে, তাহলে হারলেও আর্জেন্টিনার কাছেই হারতে চাইবেন, ‘অবশ্যই আমি প্রাণভরে স্পেনকে সমর্থন করবো। কিন্তু যদি ফাইনালে হারতেই হয়, তাহলে আর্জেন্টিনার কাছেই হারতে চাই। আমার সেখানে অনেক বন্ধু ও পরিচিত মানুষ আছে। যদি এমন কোনো দল থাকে, যার কাছে হারলে আমার কম কষ্ট হবে, তাহলে সেটা আর্জেন্টিনা এবং তাদের কোচ।’
রাফা নাদালের এই মন্তব্যে যেমন স্পেনের প্রতি তার অটুট সমর্থনের প্রকাশ ঘটেছে, তেমনি ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে আর্জেন্টিনা এবং লিওনেল স্কালোনির প্রতি তার গভীর শ্রদ্ধাও ফুটে উঠেছে।
আরআর/আইএন
What's Your Reaction?