‘আমি কি ভুলিতে পারি’
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শনিবার (২১ ফেব্রুয়ারি)। ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো এদিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের কর্মসূচি শুরু হয়েছে। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ।
What's Your Reaction?
