আমি সবসময় কাজে ফিরতে চেয়েছিলাম : নেহা ধুপিয়া

বলিউডের চিরাচরিত প্রথা ভেঙে যখন এক লড়াকু মা ক্যামেরার সামনে দাঁড়ালেন, স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বি-টাউন। অন্তঃসত্ত্বা অবস্থায় যেখানে বিশ্রামে থাকা দরকার, সেখানে সমস্ত শারীরিক চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোর কাঁপিয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা বললেন এই অভিনেত্রী। জানালেন, কীভাবে মাতৃত্বের প্রতিটি মুহূর্তকে অভিনয়ের নেশায় একাকার করে দিয়েছিলেন এই সুন্দরী। প্রকাশিত সেই পডকাস্টে নেহা বলেন, ‘আমি সবসময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘মা হওয়ার পরেও যেন একজন নারী নিজের ইচ্ছেমতো সব কাজ চালিয়ে যেতে পারে। জীবন থেকে খুব বেশি কিছু বদলে যাওয়া কাম্য নয়।’ জানা যায়, নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় ‘এ থার্সডে’ সিনেমায় অভিনয় করেছিলেন নেহা। তবে অবাক করার বিষয় হলো, সেই ছবিতেও তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। ফলে পর্দার চরিত্র আর তার বাস্তবের শারীরিক অবস্থা মিলেমিশে এক হয়ে

আমি সবসময় কাজে ফিরতে চেয়েছিলাম : নেহা ধুপিয়া
বলিউডের চিরাচরিত প্রথা ভেঙে যখন এক লড়াকু মা ক্যামেরার সামনে দাঁড়ালেন, স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বি-টাউন। অন্তঃসত্ত্বা অবস্থায় যেখানে বিশ্রামে থাকা দরকার, সেখানে সমস্ত শারীরিক চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোর কাঁপিয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা বললেন এই অভিনেত্রী। জানালেন, কীভাবে মাতৃত্বের প্রতিটি মুহূর্তকে অভিনয়ের নেশায় একাকার করে দিয়েছিলেন এই সুন্দরী। প্রকাশিত সেই পডকাস্টে নেহা বলেন, ‘আমি সবসময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘মা হওয়ার পরেও যেন একজন নারী নিজের ইচ্ছেমতো সব কাজ চালিয়ে যেতে পারে। জীবন থেকে খুব বেশি কিছু বদলে যাওয়া কাম্য নয়।’ জানা যায়, নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় ‘এ থার্সডে’ সিনেমায় অভিনয় করেছিলেন নেহা। তবে অবাক করার বিষয় হলো, সেই ছবিতেও তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। ফলে পর্দার চরিত্র আর তার বাস্তবের শারীরিক অবস্থা মিলেমিশে এক হয়ে গিয়েছিল। উল্লেখ্য, ২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া। দিল্লির একটি গুরুদ্বারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। একই বছরের নভেম্বরে প্রথম সন্তান মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। পরবর্তীতে ২০২১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান গুরিক সিংহ ধুপিয়া বেদী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow