আম্পায়ারকে আইস ব্যাগ ছুঁড়ে শাস্তি পেলেন টিম ডেভিড
আইপিএল ফাইনালে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ডেভিডের নামের পাশে। আইসিসির কোড অব কনডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় এই শাস্তি পেয়েছেন তিনি। গত রোববারের ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসের দশম ওভারের ঘটনা। রাগ থেকে আম্পায়ার নিতিন মেননের দিকে আইস ব্যাগ ছুঁড়ে মারেন ডেভিড। আইপিএলের কোড অব কনডাক্ট অনুযায়ী। আর্টিকেল ২.৯ ধারা অনুযায়ী বলা হয়েছে- ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, টিম কর্মকর্তা, আম্পায়ার ও ম্যাচ রেফারির দিকে অথবা এর আশেপাশে যদি কোনো বস্তু (যেমন বল, পানির বোতল বা অন্য কোনো ক্রিকেট সরঞ্জাম) অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে ছুঁড়ে মারেন, তাহলে সেটি শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। অর্থ্যাৎ মাঠে কারো দিকে রাগ-ক্ষোভ থেকে কোনো কিছু ছুঁড়ে মারলে সেটি যদি নিরাপত্তার ঝুঁকি তৈরি করে তবে সেটি নিয়ম ভাঙার মধ্যে পড়ে। সদ্যসমাপ্ত মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি ডিমেরিট পয়েন্ট তার নামের পাশে যুক্ত হওয়ায় পরবর্তী মৌসুমে আরসিবির প্রথম ম্যাচ থেকে মাঠে নামা হবে না তার নিষেধাজ্ঞার কারণে। আইএন
আইপিএল ফাইনালে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ডেভিডের নামের পাশে। আইসিসির কোড অব কনডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় এই শাস্তি পেয়েছেন তিনি।
গত রোববারের ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসের দশম ওভারের ঘটনা। রাগ থেকে আম্পায়ার নিতিন মেননের দিকে আইস ব্যাগ ছুঁড়ে মারেন ডেভিড।
আইপিএলের কোড অব কনডাক্ট অনুযায়ী। আর্টিকেল ২.৯ ধারা অনুযায়ী বলা হয়েছে- ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, টিম কর্মকর্তা, আম্পায়ার ও ম্যাচ রেফারির দিকে অথবা এর আশেপাশে যদি কোনো বস্তু (যেমন বল, পানির বোতল বা অন্য কোনো ক্রিকেট সরঞ্জাম) অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে ছুঁড়ে মারেন, তাহলে সেটি শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে।
অর্থ্যাৎ মাঠে কারো দিকে রাগ-ক্ষোভ থেকে কোনো কিছু ছুঁড়ে মারলে সেটি যদি নিরাপত্তার ঝুঁকি তৈরি করে তবে সেটি নিয়ম ভাঙার মধ্যে পড়ে।
সদ্যসমাপ্ত মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি ডিমেরিট পয়েন্ট তার নামের পাশে যুক্ত হওয়ায় পরবর্তী মৌসুমে আরসিবির প্রথম ম্যাচ থেকে মাঠে নামা হবে না তার নিষেধাজ্ঞার কারণে।
আইএন
What's Your Reaction?