আরও এক বাংলাদেশি ক্রিকেটারকে সুখবর দিল পিএসএল
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম, তাকে কিনেছে পেশোয়ার জালমি। এর আগে একই দলে সুযোগ পান আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। শরিফুলকে নিয়ে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ৫-এ। পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমান দল পান। এরপর মোস্তাফিজের দল লাহোর কালান্দার্স নিলাম থেকে কিনে নেয় পারভেজ হোসেন ইমনকে। নাহিদও দল পান নিলামে। নিলাম থেকে কিনে নেওয়া হয় রিশাদ হোসেনকে, তাকে নেয় রাওয়ালপিন্ডির দল পিন্ডিজ। এবার দল পেলেন শরিফুল। মোস্তাফিজ সাড়ে ৬ কোটির মতো পাকিস্তানি রুপি, ইমন-রানা ৬০ লাখ রুপি এবং রিশাদ ৩ কোটি রুপি পাবেন পিএসএল খেলে। যদিও শরিফুলকে কত টাকায় কেনা হয়েছে তা জানা যায়নি। পাকিস্তান সিরিজে শরিফুলের খেলা না হলেও এই সিরিজ শেষ হতে না হতেই তাকে দলে নিয়েছে পেশোয়ার। 'স্পিড, স্ট্রাইক অ্যান্ড স্টর্মিং এনার্জি, জালমি ফ্যামিলিতে স্বাগতম'- এভাবেই এই তরুণ পেসারকে নিজেদের করে নিয়েছে দলটি। পেশোয়ার তাদের পিএসএল মিশন শুরু করবে আগামী ২৮ মার্চ, পিন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে তাই রিশাদের সাথে নাহিদ-শরিফুলদের মাঠে লড়াই দেখা যেতে পারে। পেশোয়ারের পরের ম্যাচ ৩১ মার্
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম, তাকে কিনেছে পেশোয়ার জালমি। এর আগে একই দলে সুযোগ পান আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। শরিফুলকে নিয়ে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ৫-এ।
পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমান দল পান। এরপর মোস্তাফিজের দল লাহোর কালান্দার্স নিলাম থেকে কিনে নেয় পারভেজ হোসেন ইমনকে। নাহিদও দল পান নিলামে। নিলাম থেকে কিনে নেওয়া হয় রিশাদ হোসেনকে, তাকে নেয় রাওয়ালপিন্ডির দল পিন্ডিজ। এবার দল পেলেন শরিফুল। মোস্তাফিজ সাড়ে ৬ কোটির মতো পাকিস্তানি রুপি, ইমন-রানা ৬০ লাখ রুপি এবং রিশাদ ৩ কোটি রুপি পাবেন পিএসএল খেলে। যদিও শরিফুলকে কত টাকায় কেনা হয়েছে তা জানা যায়নি।
পাকিস্তান সিরিজে শরিফুলের খেলা না হলেও এই সিরিজ শেষ হতে না হতেই তাকে দলে নিয়েছে পেশোয়ার। 'স্পিড, স্ট্রাইক অ্যান্ড স্টর্মিং এনার্জি, জালমি ফ্যামিলিতে স্বাগতম'- এভাবেই এই তরুণ পেসারকে নিজেদের করে নিয়েছে দলটি।
পেশোয়ার তাদের পিএসএল মিশন শুরু করবে আগামী ২৮ মার্চ, পিন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে তাই রিশাদের সাথে নাহিদ-শরিফুলদের মাঠে লড়াই দেখা যেতে পারে। পেশোয়ারের পরের ম্যাচ ৩১ মার্চ, ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। মোস্তাফিজ-ইমনের লাহোরের বিপক্ষে ম্যাচ ১১ এপ্রিল। লাহোর আবার পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন।
What's Your Reaction?