আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

সবুজের সাথে-আগামীর পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী পাঁচ বছর মেয়াদি সবুজায়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মোট ১ লক্ষ বৃক্ষরোপণ করা হবে। এর ধারাবাহিকতায় প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ১,৫০০ বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়। গত রবিবার (১৪ জুন) পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে এই বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, আরডিএ-এর সাবেক পরিচালক ড. এ কে এম জাকারিয়া, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন এবং আরডিএ-এর পরিচালক ফেরদৌস হোসেন খান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক খালিদ আওরঙ্গজেব, পরিচালক আনোয়ার হোসেন বিমান, প্রটোকল অফিসার ডা. রিয়াজুল ইসলামসহ প্রতি

আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

সবুজের সাথে-আগামীর পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী পাঁচ বছর মেয়াদি সবুজায়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মোট ১ লক্ষ বৃক্ষরোপণ করা হবে।

এর ধারাবাহিকতায় প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ১,৫০০ বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়। গত রবিবার (১৪ জুন) পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে এই বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, আরডিএ-এর সাবেক পরিচালক ড. এ কে এম জাকারিয়া, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন এবং আরডিএ-এর পরিচালক ফেরদৌস হোসেন খান।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক খালিদ আওরঙ্গজেব, পরিচালক আনোয়ার হোসেন বিমান, প্রটোকল অফিসার ডা. রিয়াজুল ইসলামসহ প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ঘোষণাকে সফল করতে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।

শিক্ষার্থীদের হাত ধরে শুরু হওয়া ১ লক্ষ বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এক অনন্য ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা একাডেমি চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow