আরেকটি মেসি পেতে অপেক্ষা করতে হবে ৪ লাখ বছর!
৩৯ বছর বয়সেও লিওনেল মেসি ফুটবল বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে মিরোস্লাভ ক্লোসা-কে ছাড়িয়ে যাওয়ার পর, রোসারিওর এই তারকা আবারও আলোচনায় উঠে এসেছেন। এবার একটি গাণিতিক পরিসংখ্যান তাঁর আধিপত্যের আরেকটি ব্যাখ্যা তুলে ধরেছে। বিজ্ঞানবিষয়ক কনটেন্ট নির্মাতা ও গণিতের শিক্ষার্থী হাভিয়ের গিরোনজা, যার ইনস্টাগ্রামে ৫৩,৪০০-এর বেশি অনুসারী রয়েছে, একটি বিশ্লেষণ প্রকাশ করেন। সেখানে তিনি দেখান যে বিশ্বের শীর্ষ পাঁচটি ফুটবল লিগে গোল ও অ্যাসিস্টের অনুপাতে মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। গিরোনজা বলেন, \'গাণিতিকভাবে দেখলে মেসির অস্তিত্ব থাকার কথা নয়।\' তিনি ব্যাখ্যা করেন, \'এখানে আপনি শীর্ষ পাঁচটি ফুটবল লিগের খেলোয়াড়দের প্রতি ৯০ মিনিটে গোল ও অ্যাসিস্টের বণ্টন দেখতে পাচ্ছেন। এটি প্রায় একটি নিখুঁত বেল-কার্ভ তৈরি করেছে। গড় হলো প্রতি ম্যাচে ০.৩৫ গোল বা অ্যাসিস্ট এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ০.১৯। সেরা খেলোয়াড়রা সাধারণত গড় থেকে চা
৩৯ বছর বয়সেও লিওনেল মেসি ফুটবল বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে মিরোস্লাভ ক্লোসা-কে ছাড়িয়ে যাওয়ার পর, রোসারিওর এই তারকা আবারও আলোচনায় উঠে এসেছেন। এবার একটি গাণিতিক পরিসংখ্যান তাঁর আধিপত্যের আরেকটি ব্যাখ্যা তুলে ধরেছে।
বিজ্ঞানবিষয়ক কনটেন্ট নির্মাতা ও গণিতের শিক্ষার্থী হাভিয়ের গিরোনজা, যার ইনস্টাগ্রামে ৫৩,৪০০-এর বেশি অনুসারী রয়েছে, একটি বিশ্লেষণ প্রকাশ করেন। সেখানে তিনি দেখান যে বিশ্বের শীর্ষ পাঁচটি ফুটবল লিগে গোল ও অ্যাসিস্টের অনুপাতে মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।
গিরোনজা বলেন, 'গাণিতিকভাবে দেখলে মেসির অস্তিত্ব থাকার কথা নয়।'
তিনি ব্যাখ্যা করেন, 'এখানে আপনি শীর্ষ পাঁচটি ফুটবল লিগের খেলোয়াড়দের প্রতি ৯০ মিনিটে গোল ও অ্যাসিস্টের বণ্টন দেখতে পাচ্ছেন। এটি প্রায় একটি নিখুঁত বেল-কার্ভ তৈরি করেছে। গড় হলো প্রতি ম্যাচে ০.৩৫ গোল বা অ্যাসিস্ট এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ০.১৯। সেরা খেলোয়াড়রা সাধারণত গড় থেকে চার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে থাকে। কিন্তু মেসি ছয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে। এর অর্থ হলো প্রতি ৫৭ কোটি এলিট খেলোয়াড়ের মধ্যে মাত্র একজন মেসির মতো হতে পারে।'
এরপর তিনি আরও যোগ করেন, 'পরিসরের ধারণা দিতে বলি, ১৯৫০-এর দশক থেকে আজ পর্যন্ত লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লিগ ওয়ান এবং সেরি আ-তে মোট প্রায় ৬০ হাজার খেলোয়াড় খেলেছেন। সেই হিসাবে নতুন একজন মেসিকে দেখতে আমাদের ৪ লক্ষ বছরেরও বেশি অপেক্ষা করতে হতে পারে।'
তবে এই বিশ্লেষণ সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করেন যে হিসাবটি পুরোপুরি নিখুঁত নয়, কারণ এতে গোলরক্ষক, ডিফেন্ডার এবং এমন মিডফিল্ডারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মূল কাজ গোল বা অ্যাসিস্ট করা নয়।
একজন ব্যবহারকারী লিখেছেন, 'মেসি অন্য সবার আগে খেলা পড়তে পারে। ফাঁকা জায়গা, মুভমেন্ট, শরীরের অবস্থান, রিবাউন্ড—সবকিছু সে আগে বুঝে ফেলে। এ কারণেই তার মতো খেলোয়াড়ের কোনো সীমা নেই।'
আরেকজন বলেন, :আমরা সৌভাগ্যবান যে মেসি আমাদের সময়ের খেলোয়াড়।'
অন্য একজন মন্তব্য করেন, 'নমুনা নির্বাচন ভুল হয়েছে। আপনি গোলরক্ষক ও ডিফেন্ডারদেরও অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের গোল ও অ্যাসিস্টের ভিত্তিতে তুলনা করেছেন। মিডফিল্ডার ও ফরোয়ার্ডদের নিয়ে আবার বিশ্লেষণ করলে আরও নির্ভুল হবে। তবুও ভিডিওটি দারুণ, আর মেসিই সর্বকালের সেরা।'
মেসির ক্যারিয়ার পরিসংখ্যান
ক্যারিয়ারে মেসি মোট ১,১৫৯ ম্যাচে ৯১৭টি অফিসিয়াল গোল (প্রতি ম্যাচে ০.৭৯) এবং ৪১৪টি অ্যাসিস্ট (প্রতি ম্যাচে ০.৩৬) করেছেন।
বর্তমানে তিনি আরেকটি ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন—১,০০০ গোলের রেকর্ড। এখন পর্যন্ত কোনো ফুটবলার এই সংখ্যা স্পর্শ করতে পারেননি। এ ক্ষেত্রে তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যার রয়েছে ১,৩২৮ ম্যাচে ৯৭৫ গোল।
পেনাল্টিতে মেসির তুলনামূলক দুর্বলতা নিয়ে ভিডিওর শেষে গিরোনজা আরেকটি পরিসংখ্যান তুলে ধরেন, যেখানে মেসির পারফরম্যান্স গড়ের নিচে দেখা যায়—পেনাল্টি শট।
তিনি বলেন, বিশেষ করে পেনাল্টিতে মেসি গড়ের তুলনায় এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে অবস্থান করছে। এত প্রতিভাবান একজন খেলোয়াড় কীভাবে স্থির থাকা একটি বলকে আঘাত করার ক্ষেত্রে সেরা হতে পারেন না? এর উত্তর গণিত ও গেম থিওরির সঙ্গে সম্পর্কিত।'
তবে তিনি এর বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেওয়ার কথা জানান।
ক্যারিয়ারে মেসি মোট ১৬১টি পেনাল্টি নিয়েছেন, সফল হয়েছেন ১২৫টিতে, মিস করেছেন ৩৪টি, সফলতার হার: ৭৮%।
অন্যদিকে রোনালদো ২৩১টি পেনাল্টির মধ্যে ১৯৩টি গোল করেছেন, যার সফলতার হার ৮৩.৫৫%। তাই পেনাল্টির ক্ষেত্রে পর্তুগিজ তারকার পরিসংখ্যান মেসির চেয়ে কিছুটা ভালো।
আরআর/এসকেডি/জেআইএম
What's Your Reaction?