আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে, আর বাকি দুটি হবে চীনে। আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালো এ তথ্য নিশ্চিত করেছেন। তার সূত্রে প্রকাশিত মুন্দো আলবিসেলেস্তোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। শুধু সেপ্টেম্বর-অক্টোবরই নয়, বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতেও ব্যস্ত সময় কাটাবে আর্জেন্টিনা। আগামী নভেম্বরেও আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে দলটির। তবে ওই ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের কথা বিবেচনা করে এবং বাণিজ্যিক সম্ভাবনাকে সামনে রেখেই চীনকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। খুব শিগগিরই এএফএ প্রতিপক্ষের নাম, ম্যাচের ভেন্য

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে, আর বাকি দুটি হবে চীনে।

আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালো এ তথ্য নিশ্চিত করেছেন। তার সূত্রে প্রকাশিত মুন্দো আলবিসেলেস্তোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

শুধু সেপ্টেম্বর-অক্টোবরই নয়, বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতেও ব্যস্ত সময় কাটাবে আর্জেন্টিনা। আগামী নভেম্বরেও আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে দলটির। তবে ওই ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের কথা বিবেচনা করে এবং বাণিজ্যিক সম্ভাবনাকে সামনে রেখেই চীনকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। খুব শিগগিরই এএফএ প্রতিপক্ষের নাম, ম্যাচের ভেন্যু ও চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

বিশ্বকাপের পর নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয় পরীক্ষা করার পাশাপাশি দলকে আরও ছন্দে ফেরাতেও এই ম্যাচগুলো কাজে লাগাতে চান কোচ লিওনেল স্কালোনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow