আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার

চলমান বিশ্বকাপে রেফারিরা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফিলিপে মেলো। গ্লোবোর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ডি’আলেসান্দ্রো। তিনি অভিযোগটি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেন। তবে লিওনেল মেসির করা গ্রুপ পর্বের সেই ফাউলের বিষয়ে তিনি কিছুটা ভিন্নমত পোষণ করেন। আর্জেন্টিনার প্রশংসা করলেও মেলো মনে করেন, সেমিফাইনালে ওঠার যোগ্যতা আর্জেন্টিনার রয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিরা তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমার মতে, রেফারিরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছেন। মেসি যে ফাউলটি করেছিলেন, সেটির জন্য তাকে লাল কার্ড দেখানো হয়নি। মাঠে থাকতে পারায় আর্জেন্টিনা বড় সুবিধা পেয়েছে। পাশাপাশি মিশরের বিপক্ষে বাতিল হওয়া গোলের সিদ্ধান্তটিও আমার কাছে সঠিক মনে হয়নি।’ ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে মেলো আরও বলেন, ‘একই ধরনের ঘটনা যদি কোনো ব্রাজিলিয়ান বা অন্য দেশের কোনো খেলোয়াড় ঘটাতেন, তাহলে নিশ্চিতভাবেই তাকে লাল কার্ড দেখতে হতো।

আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার
চলমান বিশ্বকাপে রেফারিরা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফিলিপে মেলো। গ্লোবোর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ডি’আলেসান্দ্রো। তিনি অভিযোগটি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেন। তবে লিওনেল মেসির করা গ্রুপ পর্বের সেই ফাউলের বিষয়ে তিনি কিছুটা ভিন্নমত পোষণ করেন। আর্জেন্টিনার প্রশংসা করলেও মেলো মনে করেন, সেমিফাইনালে ওঠার যোগ্যতা আর্জেন্টিনার রয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিরা তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমার মতে, রেফারিরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছেন। মেসি যে ফাউলটি করেছিলেন, সেটির জন্য তাকে লাল কার্ড দেখানো হয়নি। মাঠে থাকতে পারায় আর্জেন্টিনা বড় সুবিধা পেয়েছে। পাশাপাশি মিশরের বিপক্ষে বাতিল হওয়া গোলের সিদ্ধান্তটিও আমার কাছে সঠিক মনে হয়নি।’ ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে মেলো আরও বলেন, ‘একই ধরনের ঘটনা যদি কোনো ব্রাজিলিয়ান বা অন্য দেশের কোনো খেলোয়াড় ঘটাতেন, তাহলে নিশ্চিতভাবেই তাকে লাল কার্ড দেখতে হতো। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড বালোগান লাল কার্ড পেলেও আর্জেন্টিনা সেই শাস্তি থেকে বেঁচে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, যুক্তরাষ্ট্র হেরে গেছে এবং বেলজিয়াম তাদের বিদায় করেছে। কিন্তু প্রতিপক্ষের সেরা খেলোয়াড়—যিনি এই গ্রহেরই নন—তাকে যদি মাঠ থেকে বের করে দেওয়া না হয়, তাহলে আর্জেন্টিনা অবশ্যই বাড়তি সুবিধা পাবে।’ মেলোর এই মন্তব্যের জবাবে ডি’আলেসান্দ্রো বলেন, ‘আমি এই অভিযোগ বিশ্বাস করি না। তবে চারদিকে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং সেই সহায়তার কারণেই তারা ফাইনালে উঠবে ও বিশ্বচ্যাম্পিয়ন হবে।’ তবে মেসির বিতর্কিত ফাউলের প্রসঙ্গে ডি’আলেসান্দ্রো স্বীকার করেন, ‘আমি আগেও বলেছি, মেসির প্রথম ফাউলটি ভিএআরের মাধ্যমে আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা উচিত ছিল। তবে বাকি ঘটনাগুলো ছিল নির্দিষ্ট দুটি ম্যাচের পরিস্থিতি ও সিদ্ধান্তের বিষয়। ফুটবলে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow