আর্জেন্টিনার খেলা দেখার সময় খালে পড়ে প্রাণ গেল যুবকের
নেত্রকোনার মোহনগঞ্জে আর্জেন্টনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে খালে পড়ে আহাদ নুর (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার সাপমরা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আহাদ নুর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করতেন। কয়েক দিন আগে চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে মোহনগঞ্জে এসেছিলেন। আরও পড়ুন কুসংস্কার মেনে ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, বুধবার (১৫ জুলাই) দিনগত গভীর রাতে মাঘান গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাপমরা খালপাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যান। তিনি সাঁতার জানতেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরদিন সকাল থেকে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খব
নেত্রকোনার মোহনগঞ্জে আর্জেন্টনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে খালে পড়ে আহাদ নুর (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার সাপমরা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আহাদ নুর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করতেন। কয়েক দিন আগে চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে মোহনগঞ্জে এসেছিলেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, বুধবার (১৫ জুলাই) দিনগত গভীর রাতে মাঘান গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাপমরা খালপাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যান। তিনি সাঁতার জানতেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরদিন সকাল থেকে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলা দেখতে গিয়ে খালের পাড় থেকে পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
মাঘান-সিয়াধার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ বলেন, আহাদের চাচার বাড়ি খালের পাড়েই। বুধবার রাতে তিনি খালের কিনারায় বসে মোবাইলে খেলা দেখছিলেন। সম্ভবত অসাবধানতাবশত খালে পড়ে যান। বর্তমানে খালটিতে পানির গভীরতা অনেক বেশি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহাদ সাঁতার জানতেন না।
এইচ এম কামাল/এসআর/জেআইএম
What's Your Reaction?

