বিএনপি না থাকলে এনসিপি নেতাদের গিলে ফেলত আ.লীগ: রাশেদ খান

বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া হুঁশিয়ারির জবাব দিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেছেন, বিএনপির প্রতিরোধ না থাকলে আওয়ামী লীগই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দিত। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন। এর আগে নওগাঁয় এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির উদ্দেশে বলেন, “আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনি কোথায় পালাবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।” এর জবাবে রাশেদ খান লিখেছেন, “এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামী লীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামী লীগের নেতারাই তাদের বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। বরং বিএনপি বিরোধী দলের এসব নেতাদের পাহারা দিয়ে রেখেছে, নতুবা বহু আগেই আওয়ামী লীগ নামের হাঙ্গর তাদের গিলে ফেলত।” তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে মাঠের বাইরে রয়েছে বিএনপির প্রতিরোধের কারণেই। তার

বিএনপি না থাকলে এনসিপি নেতাদের গিলে ফেলত আ.লীগ: রাশেদ খান

বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া হুঁশিয়ারির জবাব দিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেছেন, বিএনপির প্রতিরোধ না থাকলে আওয়ামী লীগই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দিত।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন।

এর আগে নওগাঁয় এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির উদ্দেশে বলেন, “আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনি কোথায় পালাবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।”

এর জবাবে রাশেদ খান লিখেছেন, “এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামী লীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামী লীগের নেতারাই তাদের বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। বরং বিএনপি বিরোধী দলের এসব নেতাদের পাহারা দিয়ে রেখেছে, নতুবা বহু আগেই আওয়ামী লীগ নামের হাঙ্গর তাদের গিলে ফেলত।”

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে মাঠের বাইরে রয়েছে বিএনপির প্রতিরোধের কারণেই। তার ভাষায়, “পতিত আওয়ামী লীগের মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কারও আছে?”

রাশেদ খান আরও লেখেন, সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে কোনো গণঅভ্যুত্থান সম্ভব নয়। পাশাপাশি তিনি মন্তব্য করেন, জুলাই পদযাত্রায় জনসমাগম কমে যাওয়ার কারণও সংশ্লিষ্টদের আত্মসমালোচনা করা উচিত।

পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, “জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে। আগে নিজেরা বাঁচবেন, না কি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন?”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow