আর্জেন্টিনার বিপক্ষে দেখে নিন ফাইনালে স্পেনের শুরুর একাদশ

বিশ্বকাপের মহারণে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে স্পেন। ফাইনালের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানো লামিনে ইয়ামাল শেষ পর্যন্ত ফিট হয়ে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। একইভাবে ডানপ্রান্তের রক্ষণভাগে পেদ্রো পোরোও আছেন প্রথম একাদশে। ফাইনালের আগে ইয়ামালের ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তিনি শক্ত ধাক্কা খেয়েছিলেন। এরপর অনুশীলনের একটি সেশনেও অংশ নেননি বার্সেলোনার এই বিস্ময়বালক। একই অনুশীলনে ছিলেন না টটেনহ্যামের ফুলব্যাক পেদ্রো পোরোও। তবে শেষ পর্যন্ত দুজনই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলছেন। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন, পোরো সামান্য পেশির টান অনুভব করছিলেন। আর ইয়ামাল পুরো মৌসুমজুড়েই সতর্ক পর্যবেক্ষণে ছিলেন। হ্যামস্ট্রিং চোট, কুঁচকির অস্ত্রোপচার এবং ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর শরীরে ক্লান্তি থাকলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি দেখছেন না স্পেনের মেডিকেল দল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আর কোনো বড় ইনজুরি সমস্যা নেই। ফলে সেমিফাইনালে ফ

আর্জেন্টিনার বিপক্ষে দেখে নিন ফাইনালে স্পেনের শুরুর একাদশ

বিশ্বকাপের মহারণে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে স্পেন। ফাইনালের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানো লামিনে ইয়ামাল শেষ পর্যন্ত ফিট হয়ে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। একইভাবে ডানপ্রান্তের রক্ষণভাগে পেদ্রো পোরোও আছেন প্রথম একাদশে।

ফাইনালের আগে ইয়ামালের ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তিনি শক্ত ধাক্কা খেয়েছিলেন। এরপর অনুশীলনের একটি সেশনেও অংশ নেননি বার্সেলোনার এই বিস্ময়বালক। একই অনুশীলনে ছিলেন না টটেনহ্যামের ফুলব্যাক পেদ্রো পোরোও। তবে শেষ পর্যন্ত দুজনই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলছেন।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন, পোরো সামান্য পেশির টান অনুভব করছিলেন। আর ইয়ামাল পুরো মৌসুমজুড়েই সতর্ক পর্যবেক্ষণে ছিলেন। হ্যামস্ট্রিং চোট, কুঁচকির অস্ত্রোপচার এবং ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর শরীরে ক্লান্তি থাকলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি দেখছেন না স্পেনের মেডিকেল দল।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আর কোনো বড় ইনজুরি সমস্যা নেই। ফলে সেমিফাইনালে ফ্রান্সকে আত্মবিশ্বাসী ফুটবলে হারানো দলটিতেই খুব বেশি পরিবর্তন আনেননি দে লা ফুয়েন্তে।

মধ্যমাঠে রদ্রির সঙ্গী হিসেবে আবারও সুযোগ পেয়েছেন ফাবিয়ান রুইজ। ফলে বেঞ্চেই শুরু করতে হচ্ছে পেদ্রিকে। গোলপোস্টের নিচে আছেন উনাই সিমন, যিনি ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়ার প্রতিদ্বন্দ্বিতা উতরে পুরো টুর্নামেন্টে এক নম্বর গোলরক্ষক হিসেবে আস্থা ধরে রেখেছেন।

রক্ষণভাগে পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে রদ্রি ও ফাবিয়ান রুইজের জুটি। আক্রমণভাগে ডানদিকে লামিনে ইয়ামাল, মাঝখানে দানি ওলমো, বামদিকে আলেক্স বায়েনা এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলছেন মিকেল ওইয়ারসাবাল।

চোট কাটিয়ে নিকো উইলিয়ামস দলে ফিরলেও তিনি শুরু করছেন বেঞ্চ থেকে। ফাইনালের মতো বড় ম্যাচে বায়েনার ওপরই আস্থা রেখেছেন স্প্যানিশ কোচ। প্রয়োজনে দ্বিতীয়ার্ধে পেদ্রি, নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো কিংবা ফেরান তোরেসের মতো তারকাদের মাঠে নামানোর সুযোগ থাকছে তার হাতে।

স্পেনের একাদশ (৪-২-৩-১)

উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারজাবাল।

আইএইচএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow