আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পর সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রথমে হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। বাংলাদেশ সময় অনুযায়ী এই সময়সীমা শেষ হবে ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিটে। তবে পরে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে উল্লেখ করে সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প জানান, চলমান আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। অন্যদিকে, ইরান এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারসের বরাতে জানা যায়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি। ইরানি সূত্রের দাবি, তেহরানের পাল্টা হুমকির পরই যুক্তরাষ্ট্র ‘পিছু হটেছে’। ইরান সতর্ক করে বলেছে, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালান

আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পর সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রথমে হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। বাংলাদেশ সময় অনুযায়ী এই সময়সীমা শেষ হবে ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিটে। তবে পরে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে উল্লেখ করে সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প জানান, চলমান আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। অন্যদিকে, ইরান এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারসের বরাতে জানা যায়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি। ইরানি সূত্রের দাবি, তেহরানের পাল্টা হুমকির পরই যুক্তরাষ্ট্র ‘পিছু হটেছে’। ইরান সতর্ক করে বলেছে, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ রাখা এবং সেখানে মাইন স্থাপনেরও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। চলমান উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তথ্যসূত্র: বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow