আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশের উদ্যোগে এবং রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) অব আলফাডাঙ্গা, ফরিদপুরের সহযোগিতায় জুলাই মাসজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ফুলবাড়িয়া, সাতবাড়িয়া ও নন্দীগ্রাম যৌথ ঈদগাহ এবং কবরস্থান এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সৈয়দ নাঈম আলী, সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি নূর নবী, সমাজসেবক মো. দেলোয়ার হোসেন টলিন, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাতবাড়িয়া, ফুলবাড়িয়া ও নন্দীগ্রাম যৌথ ঈদগাহ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, পরিবেশের

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশের উদ্যোগে এবং রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) অব আলফাডাঙ্গা, ফরিদপুরের সহযোগিতায় জুলাই মাসজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ফুলবাড়িয়া, সাতবাড়িয়া ও নন্দীগ্রাম যৌথ ঈদগাহ এবং কবরস্থান এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সৈয়দ নাঈম আলী, সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি নূর নবী, সমাজসেবক মো. দেলোয়ার হোসেন টলিন, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাতবাড়িয়া, ফুলবাড়িয়া ও নন্দীগ্রাম যৌথ ঈদগাহ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow