আ.লীগ নেতার গাড়িতে আগুন
টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা ওই গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েড়া এলাকায় আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে একটি ইফতার মাহফিলে অংশ নিতে যান দুলাল চকদার। তিনি তার প্রাইভেটকারটি নিকটস্থ কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রেখেছিলেন। ইফতার চলাকালীন একদল দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ বিষয়ে দুলাল চকদার বলেন, আমি ইফতারের আয়োজনে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর পাই কে বা কারা আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এসে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, উপজেলার কয়েড়া এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পা
টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা ওই গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েড়া এলাকায় আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে একটি ইফতার মাহফিলে অংশ নিতে যান দুলাল চকদার। তিনি তার প্রাইভেটকারটি নিকটস্থ কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রেখেছিলেন। ইফতার চলাকালীন একদল দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে দুলাল চকদার বলেন, আমি ইফতারের আয়োজনে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর পাই কে বা কারা আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এসে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, উপজেলার কয়েড়া এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?