আ’লীগ ৫ বছরে যা করতে পারেনি, বিএনপি তা ২ মাসেই করেছে

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। তবে বিএনপি ক্ষমতায় এসে সেই চিত্র বদলে দিয়েছে। আওয়ামী লীগ ৫ বছরে যা করতে পারেনি, বিএনপি তা ২ মাসেই সম্পন্ন করেছে। আমরা নিজেরা দুর্নীতি করব না, অন্যকেও করতে দেব না; এটিই হোক আমাদের অঙ্গীকার। বুধবার (৬ মে) বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জি কে গউছ বলেন, ভোটের আঙুল থেকে মোছার আগেই আমরা নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। বিএনপি ওয়াদা করেছিল ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সে ওয়াদা পালন করেছেন। আমার দল বলেছিল, দেশের মায়েদের ক্ষমতায়ন করার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেটিও জেলায় জেলায় দেওয়া শুরু হয়েছে। হবিগঞ্জেও আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। র‍্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শ্রমিকদল সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এসএম বজলুর রহমান, পৌর বিএনপির

আ’লীগ ৫ বছরে যা করতে পারেনি, বিএনপি তা ২ মাসেই করেছে

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। তবে বিএনপি ক্ষমতায় এসে সেই চিত্র বদলে দিয়েছে। আওয়ামী লীগ ৫ বছরে যা করতে পারেনি, বিএনপি তা ২ মাসেই সম্পন্ন করেছে। আমরা নিজেরা দুর্নীতি করব না, অন্যকেও করতে দেব না; এটিই হোক আমাদের অঙ্গীকার।

বুধবার (৬ মে) বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জি কে গউছ বলেন, ভোটের আঙুল থেকে মোছার আগেই আমরা নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। বিএনপি ওয়াদা করেছিল ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সে ওয়াদা পালন করেছেন। আমার দল বলেছিল, দেশের মায়েদের ক্ষমতায়ন করার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেটিও জেলায় জেলায় দেওয়া শুরু হয়েছে। হবিগঞ্জেও আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে।

র‍্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শ্রমিকদল সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এসএম বজলুর রহমান, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow