আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আলুবোঝাই একটি পিকআপে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-১৪। এসময় তিনজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপচালক মোহাম্মদ জয় (৩০) এবং হেলপার ইয়াসির আরাফাত (৩৩)। জয় ও ইয়াসির আরাফাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, আলুবোঝাই পিকআপটি সিলেট থেকে গোপালপুরে আসে। পাগলা বাজার এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় পিকআপ থেকে আনুমানিক ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় এক সহযোগীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে রাতে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘অভিযানটি র‌্যাব পরিচালনা করেছে বলে জেনেছি। এখন পর্যন্ত

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আলুবোঝাই একটি পিকআপে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-১৪। এসময় তিনজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপচালক মোহাম্মদ জয় (৩০) এবং হেলপার ইয়াসির আরাফাত (৩৩)। জয় ও ইয়াসির আরাফাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, আলুবোঝাই পিকআপটি সিলেট থেকে গোপালপুরে আসে। পাগলা বাজার এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় পিকআপ থেকে আনুমানিক ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় এক সহযোগীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে রাতে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘অভিযানটি র‌্যাব পরিচালনা করেছে বলে জেনেছি। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা বা অভিযোগ আসেনি। সাধারণত র‌্যাব তাদের প্রাথমিক কার্যক্রম শেষে থানায় মামলা হস্তান্তর করে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow