আশুলিয়ায় এমপির নির্দেশে বিলবোর্ড অপসারণ করলেন মঈনুদ্দিন বিপ্লব

৩ মাস ১০ দিনের নির্বাচনী প্রতিশ্রুতির দ্বিতীয় দিনেও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার ছয়তলা ও জামগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাবেক সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, “ক্লিন অ্যান্ড গ্রিন সাভার গড়ার লক্ষ্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় জামগড়ায় বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার অপসারণ করেছি। পাশাপাশি আশুলিয়ার জামগড়ায় কোনো সন্ত্রাসী কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে।” এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, রিপন শিকদার, মোস্তফা আল হোসাইন ও ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

আশুলিয়ায় এমপির নির্দেশে বিলবোর্ড অপসারণ করলেন মঈনুদ্দিন বিপ্লব

৩ মাস ১০ দিনের নির্বাচনী প্রতিশ্রুতির দ্বিতীয় দিনেও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার ছয়তলা ও জামগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাবেক সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।

দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, “ক্লিন অ্যান্ড গ্রিন সাভার গড়ার লক্ষ্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় জামগড়ায় বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার অপসারণ করেছি। পাশাপাশি আশুলিয়ার জামগড়ায় কোনো সন্ত্রাসী কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, রিপন শিকদার, মোস্তফা আল হোসাইন ও ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow