আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি টেক্সটাইল মিলের শ্রমিকরা। এতে করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। রোববার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার আলিফ টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মিলের প্রায় ছয় শতাধিক শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল রোববার। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা ও শিল্প পুলিশ। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়েছে। বিএ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি টেক্সটাইল মিলের শ্রমিকরা। এতে করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

রোববার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার আলিফ টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মিলের প্রায় ছয় শতাধিক শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল রোববার। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

jagonews24

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা ও শিল্প পুলিশ। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়েছে।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow