আশ্রয়কেন্দ্রে থাকা ৭০০ পরিবারের পাশে সিএমপি, চলছে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোববার (১২ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে নগরের আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৯৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। এর আগে একই দিন রাত ৮টায় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ৬০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সেখানে ত্রাণ বিতরণে অংশ নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। সিএমপি জানায়, নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ বোস্তা

আশ্রয়কেন্দ্রে থাকা ৭০০ পরিবারের পাশে সিএমপি, চলছে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে নগরের আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৯৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

এর আগে একই দিন রাত ৮টায় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ৬০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

jagonews24

সেখানে ত্রাণ বিতরণে অংশ নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

সিএমপি জানায়, নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী, ইপিজেডসহ বিভিন্ন থানার আওতাধীন আশ্রয়কেন্দ্রে থাকা পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।

দুর্যোগকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow