আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় রোববার (১৭ মে) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানারসহ শুরু হয়। পরবর্তীতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও মানুষ মিছিলের সঙ্গে যুক্ত হন। মিছিলটি আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে শুরু হয়ে মিরপুর রোড হয়ে আসাদগেটের কাছাকাছি গিয়ে শেষ হয়। স্থানীয়রা জানিয়েছেন, এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় রোববার (১৭ মে) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানারসহ শুরু হয়। পরবর্তীতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও মানুষ মিছিলের সঙ্গে যুক্ত হন।
মিছিলটি আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে শুরু হয়ে মিরপুর রোড হয়ে আসাদগেটের কাছাকাছি গিয়ে শেষ হয়। স্থানীয়রা জানিয়েছেন, এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
What's Your Reaction?