আহসান মনসুরকে অপমানজনক বিদায়: বিএনপির লাভ কী- রনির প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুর-কে ‘অপমানজনকভাবে’ বিদায় দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গভর্নরকে এভাবে সরিয়ে বিএনপির কী লাভ হলো—তা তার বোধগম্য নয়। তার মতে, আর্থিক খাত একটি দেশের সামরিক খাতের চেয়েও বেশি স্পর্শকাতর। তিনি মন্তব্য করেন, সরকার যদি অতীতের মতো হঠাৎ সেনাপ্রধানকে বরখাস্ত করত, তবুও দেশ হয়তো এতটা ঝুঁকির মুখে পড়ত না। পোস্টে গোলাম মাওলা রনি আরও বলেন, বিগত ইউনূস সরকারের সবকিছু খারাপ ছিল না। তার ভাষ্য অনুযায়ী, সে সরকারের অর্থ উপদেষ্টা, গভর্নর ও যোগাযোগ উপদেষ্টা ভালো কাজ করেছেন। বিশেষ করে গভর্নর যেভাবে দেউলিয়াত্বের কবল থেকে আর্থিক খাতকে রক্ষা করেছিলেন, বিদায়বেলায় তাকে যেভাবে অপমানিত করা হয়েছে—তা প্রাপ্য ছিল না বলেও মন্তব্য করেন তিনি। তিনি ‘অকৃতজ্ঞতা’কে গুরুতর নৈতিক দোষ উল্লেখ করে বলেন, ইতিহাসে অকৃতজ্ঞতার কারণে বহু ব্যক্তি, গোষ্ঠী ও দেশ ধ্বংস হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আহসান মনসুরকে অপমানজনক বিদায়: বিএনপির লাভ কী- রনির প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুর-কে ‘অপমানজনকভাবে’ বিদায় দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন গোলাম মাওলা রনি।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গভর্নরকে এভাবে সরিয়ে বিএনপির কী লাভ হলো—তা তার বোধগম্য নয়। তার মতে, আর্থিক খাত একটি দেশের সামরিক খাতের চেয়েও বেশি স্পর্শকাতর। তিনি মন্তব্য করেন, সরকার যদি অতীতের মতো হঠাৎ সেনাপ্রধানকে বরখাস্ত করত, তবুও দেশ হয়তো এতটা ঝুঁকির মুখে পড়ত না।

পোস্টে গোলাম মাওলা রনি আরও বলেন, বিগত ইউনূস সরকারের সবকিছু খারাপ ছিল না। তার ভাষ্য অনুযায়ী, সে সরকারের অর্থ উপদেষ্টা, গভর্নর ও যোগাযোগ উপদেষ্টা ভালো কাজ করেছেন। বিশেষ করে গভর্নর যেভাবে দেউলিয়াত্বের কবল থেকে আর্থিক খাতকে রক্ষা করেছিলেন, বিদায়বেলায় তাকে যেভাবে অপমানিত করা হয়েছে—তা প্রাপ্য ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি ‘অকৃতজ্ঞতা’কে গুরুতর নৈতিক দোষ উল্লেখ করে বলেন, ইতিহাসে অকৃতজ্ঞতার কারণে বহু ব্যক্তি, গোষ্ঠী ও দেশ ধ্বংস হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow