আয় কমেছে, ব্যয় বেড়েছে জামায়াতের 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় কমেছে। তবে ব্যয় বেড়েছে দলটির। বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটি ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।  ইসিতে জমা দেওয়ার হিসাব অনুযায়ী, দলটি ২০২৫ সালে আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা। দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। ২০২৪ সালে দলটির আয় দেখিয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।

আয় কমেছে, ব্যয় বেড়েছে জামায়াতের 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় কমেছে। তবে ব্যয় বেড়েছে দলটির। বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটি ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। 

ইসিতে জমা দেওয়ার হিসাব অনুযায়ী, দলটি ২০২৫ সালে আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা। দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।

২০২৪ সালে দলটির আয় দেখিয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow