ইংরেজি-গণিত পরীক্ষায় অনুপস্থিত ৩৪ হাজারের বেশি, বহিষ্কার ৪০

এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি এবং মাদরাসা ও কারিগরিতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশে বহিষ্কার ও অনুপস্থিতি বেড়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ৩৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৪০ জন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২১ জনকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন। ইংরেজি প্রথমপত্রে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, ময়মনসিংহে দুজনকে বহিষ্কা করা হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, সিলেট বোর্ডে একজন করে তিনজন বহিষ্কার হয়। তবে যশোর ও দিনাজপুর বোর্ডে কেউ বহিষ্কার হয়নি। অন্যদিকে, অনুপস্থিতির হিসাবে সবার ওপরে ঢাকা বোর্ডের নাম। এ বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৯৯ জন। এছাড়া রাজশাহীতে দুই হাজার ৫৯ জন, কুমিল্লায়

ইংরেজি-গণিত পরীক্ষায় অনুপস্থিত ৩৪ হাজারের বেশি, বহিষ্কার ৪০

এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি এবং মাদরাসা ও কারিগরিতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশে বহিষ্কার ও অনুপস্থিতি বেড়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ৩৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৪০ জন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২১ জনকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন।

ইংরেজি প্রথমপত্রে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, ময়মনসিংহে দুজনকে বহিষ্কা করা হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, সিলেট বোর্ডে একজন করে তিনজন বহিষ্কার হয়। তবে যশোর ও দিনাজপুর বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

অন্যদিকে, অনুপস্থিতির হিসাবে সবার ওপরে ঢাকা বোর্ডের নাম। এ বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৯৯ জন। এছাড়া রাজশাহীতে দুই হাজার ৫৯ জন, কুমিল্লায় ১ হাজর ৪১৯ জন, যশোরে ১ হাজার ৯৭৭ জন, চট্টগ্রামে ১ হাজর ৫৬৬ জন, সিলেটে ৮৩১ জন, বরিশালে ১ হাজার ৪৭৩ জন, দিনাজপুরে ১ হাজার ৫৮৭ জন এবং ময়মনসিংহে ১ হাজার ৮৮ জন অনুপস্থিত ছিল।

দাখিলে গণিতে বহিষ্কার ১৫, অনুপস্থিত প্রায় ১৫ হাজার
মাদরাসা বোর্ডের অধীনে এদিন গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশে ১৫ জন বহিষ্কার হয়েছে। দেশের ৭৪১টি কেন্দ্রে মোট অনুপস্থিত ছিল ১৪ হাজার ৯৬৩ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ২৯ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডে গণিত-২ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯২ জন। দেশের ৬৫৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫৮১ জন। আর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৮৯ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে চারজন।

গত ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথমদিনে সারাদেশে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থীকে। এছাড়া দ্বিতীয়দিনে বহিষ্কার হয় ১৯ জন। সেই হিসেবে তৃতীয়দিনে বহিষ্কার হয়েছে দ্বিতীয়দিনের দ্বিগুণেরও বেশি পরীক্ষার্থী। আর প্রথমদিনের তুলনায় তৃতীয়দিনে বহিষ্কার বেড়েছে ছয়গুণের বেশি। শুধু বহিষ্কার নয়, অনুপস্থিতিও বেড়েছে প্রায় ৯ হাজার।

এএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow