ইংল্যান্ড কিংবদন্তিকে সম্মান জানাতে ব্যালন ডি’অরের নতুন সিদ্ধান্ত
সাধারণত ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানুটি ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে থাকে। তবে এবার হতে যাচ্ছে তার ব্যতিক্রম। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের বছরের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার আয়োজকরা এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি উদযাপন করবে তার ৭০তম বার্ষিকী। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের মাধ্যমে ১৯৫৬ সালে চালু হওয়া ব্যালন ডি’অর বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয়। মর্যাদাপূর্ণ এই খেতাবটি সাত দশক আগে প্রথম জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস। ৭০তম আসরটি লন্ডনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে সম্মান জানানোর লক্ষ্যে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। উয়েফা আরও বলেছে, ‘ইংল্যান্ড ও যুক্তরাজ্যের রাজধানীতে ৭০তম আসর আয়োজনের মাধ্যমে ব্যালন ডি’অর তার বৈশ্বিক সম্প্রসারণ অব্যাহত রাখছে এবং বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।’ তবে অনুষ্ঠানটি লন্ডনের ঠিক কোন ভেন্যুতে হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে ব্যালন ডি’অর অনুষ্ঠা
সাধারণত ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানুটি ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে থাকে। তবে এবার হতে যাচ্ছে তার ব্যতিক্রম। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের বছরের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার আয়োজকরা এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি উদযাপন করবে তার ৭০তম বার্ষিকী।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের মাধ্যমে ১৯৫৬ সালে চালু হওয়া ব্যালন ডি’অর বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয়।
মর্যাদাপূর্ণ এই খেতাবটি সাত দশক আগে প্রথম জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস। ৭০তম আসরটি লন্ডনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে সম্মান জানানোর লক্ষ্যে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা আরও বলেছে, ‘ইংল্যান্ড ও যুক্তরাজ্যের রাজধানীতে ৭০তম আসর আয়োজনের মাধ্যমে ব্যালন ডি’অর তার বৈশ্বিক সম্প্রসারণ অব্যাহত রাখছে এবং বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।’
তবে অনুষ্ঠানটি লন্ডনের ঠিক কোন ভেন্যুতে হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে ব্যালন ডি’অর অনুষ্ঠান প্যারিসে অনুষ্ঠিত হয়ে আসছে।
২০২৫ সালে পুরুষদের বিভাগে বিজয়ী হন উসমান দেম্বেলে এবং নারীদের বিভাগে জেতেন আইতানা বোনামতি।
আইএন
What's Your Reaction?