ইউএফটিবি সাদা দলের আত্মপ্রকাশ, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে সংগঠনটির একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। সোমবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে আহ্বায়ক কমিটির তৃতীয় সভায় সংগঠনটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জাকিয়া নাইম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আবু আলা ওয়ালিদ। সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাব্বি খান, জান্নাতুল ফে
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে সংগঠনটির একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে আহ্বায়ক কমিটির তৃতীয় সভায় সংগঠনটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জাকিয়া নাইম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আবু আলা ওয়ালিদ। সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাব্বি খান, জান্নাতুল ফেরদৌসী, মো. নাইমুল পাঠান এবং ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মো. আশিকুচ্ছালেহীন।
এ ছাড়া সংগঠনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে দায়িত্বপ্রাপ্ত হন বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান এবং ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দিন আহমেদ।
সভা শেষে উপস্থিত কমিটির সব সদস্য উপাচার্যের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপাচার্য সাদা দলের নেতৃবৃন্দকে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও ইতিবাচক সাংগঠনিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ঐক্য, ইতিবাচক নেতৃত্ব এবং গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?