ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে
রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনধিকার প্রবেশ, ভাঙচুর, চুরির অভিযোগে দারুস সালাম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান (৭৫) এবং তার সহকারী নিছার উদ্দীন আকাশকে (৩৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার পরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে গাবতলীস্থ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ১লা ও ২য় তলায় অনধিকার প্রবেশ করেন। আসামিরা রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনকে উপেক্ষা করে সরকার কর্তৃক নিয়োগকৃত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরদের কক্ষে অবৈধভাবে প্রবেশে বাধা প্রদান করেন এবং তাণ্ডব চালান।
অভিযোগে বলা হয়, তারা অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়

অভিযোগে বলা হয়, তারা অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করেন। পাশাপাশি আলমারিতে রক্ষিত নগদ ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, হিসাব শাখার কাগজপত্র ও রেজিস্টার ট্র্যাজারার দপ্তরের স্পর্শকাতর নথিপত্র চুরি করে নিয়ে যান। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা বিভ্রান্তিকর তথ্য ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় মো. রাফিউল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন।
ঘটনার পর বুধবার (২২ জুলাই) ভোররাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১ নম্বর আসামি ড. মকবুল আহমেদ খানকে এবং গাবতলী এলাকা থেকে তার পিএস নিহার উদ্দীন আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, চুরি হওয়া টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তারা জামিন পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
উল্লেখ্য, আসামি ড. মকবুল হোসেনের নামে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা চলমান রয়েছে।