ইকরার সংসার ভাঙিনি, প্রমাণসহ দাবি অভিযুক্ত তিথির

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ ওঠার পর এবার নীরবতা ভেঙেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুধু তাই নয়, যারা তাকে নিয়ে সমালোচনা করছেন, তাঁদের সবার আমলনামা ফাঁসের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর ইকরার বন্ধু নুসরাত জাহান ত্রিশা কিছু চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দাবি করেন যে যাহের আলভী ও অভিনেত্রী তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে আলভী ও তার মায়ের পাশাপাশি তিথিকেও আসামি করা হয়। মামলার অন্যতম আসামি হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে তিথি তার ফেসবুক পোস্টে জানান যে ইকরার সঙ্গে তার কোনো বৈরী সম্পর্ক ছিল না। প্রমাণ হিসেবে তার কাছে ইকরার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড রয়েছে, যা তিনি সুষ্ঠু বিচারের স্

ইকরার সংসার ভাঙিনি, প্রমাণসহ দাবি অভিযুক্ত তিথির

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ ওঠার পর এবার নীরবতা ভেঙেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুধু তাই নয়, যারা তাকে নিয়ে সমালোচনা করছেন, তাঁদের সবার আমলনামা ফাঁসের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর ইকরার বন্ধু নুসরাত জাহান ত্রিশা কিছু চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দাবি করেন যে যাহের আলভী ও অভিনেত্রী তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে আলভী ও তার মায়ের পাশাপাশি তিথিকেও আসামি করা হয়।

মামলার অন্যতম আসামি হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে তিথি তার ফেসবুক পোস্টে জানান যে ইকরার সঙ্গে তার কোনো বৈরী সম্পর্ক ছিল না। প্রমাণ হিসেবে তার কাছে ইকরার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড রয়েছে, যা তিনি সুষ্ঠু বিচারের স্বার্থে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখন সাধু সাজছেন তাদের অনেকের গোপন তথ্য তার কাছে রয়েছে এবং তাঁকে হয়রানি করা হলে বা তার কোনো ক্ষতি হলে সেসব প্রকাশ করে দেওয়া হবে।

ওই পোস্টে তিথি দাবি করেন যে ইকরার মনে নিজের পরিবার নিয়ে অনেক আগে থেকেই ক্ষোভ ও হতাশা ছিল। ২০১৮ সালে আলভীর সঙ্গে আলাদা হওয়ার পর ইকরা বিদেশে যেতে চাইলেও তার পরিবার সমর্থন দেয়নি। তিথির দাবি অনুযায়ী, ইকরা নিজেই স্বীকার করেছিলেন যে তার বাবা-মা একজন মেয়ের অভিভাবক হওয়ার মতো যথেষ্ট শক্ত মানসিকতার নন। শুধু পরিবারই নয়, ইকরার ছোট বোন এবং যে বন্ধু ত্রিশা এখন অভিযোগ তুলছেন, তাঁদের নিয়েও ইকরার নেতিবাচক মন্তব্য ছিল বলে দাবি করেন তিথি।

সংসার ভাঙার যে অভিযোগ তিথির বিরুদ্ধে উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি জানান, তিনি উল্টো ইকরাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহ দিতেন। ইকরা অভিমানে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কথা বললে তিথি তাকে বোঝাতেন যে ইকরাই আলভীর রানি। তাদের মধ্যে এতটাই ভালো সম্পর্ক ছিল যে তারা একসঙ্গে পারলারে গিয়েছেন, একে অপরকে উপহার দিয়েছেন এবং এমনকি একসঙ্গে নেপাল বা ভিয়েতনামে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিথি।

স্ট্যাটাসের শেষ দিকে এই অভিনেত্রী জানান, ইকরা তার মনের কথা অনেককেই বলতেন এবং পরিস্থিতি অনুযায়ী যাকে ভরসা করতেন তাকেই মনের অবস্থা জানাতেন। এমনকি একজন ডিরেক্টর তাদের ওপর কালাযাদু করেছিলেন বলেও ইকরার সন্দেহ ছিল। সবশেষে ইকরার চিরশান্তি কামনা করে তার শিশুপুত্র রিজিকের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করেছেন নিজেকে নির্দোষ দাবি করা এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow