ইকুয়েডর জনপ্রিয় খাবার এনসেবোলাডোর রেসিপি

ফুটবলপ্রেমীদের কাছে ইকুয়েডর শুধু লাতিন আমেরিকার একটি শক্তিশালী দলই নয়, সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির দেশও বটে। দেশটির সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম এনসেবোলাডো-তাজা মাছ, পেঁয়াজ, টমেটো, মসলা ও সুগন্ধি হার্ব দিয়ে তৈরি এক সুস্বাদু স্যুপ, যা স্বাদ ও পুষ্টিগুণের জন্য সমানভাবে পরিচিত। সাধারণত গরম গরম পরিবেশন করা এই খাবার ইকুয়েডরের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় বিশেষ স্থান দখল করে আছে। ঘরেই যদি ইকুয়েডরের আসল স্বাদ উপভোগ করতে চান, তাহলে সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন জনপ্রিয় এই এনসেবোলাডো। আরও পড়ুন খেলা দেখতে দেখতে উপভোগ করুন মেক্সিকোর টাকোস উপকরণ স্যুপ বা ঝোলের জন্য টুনা মাছ ৫০০ গ্রাম (টুকরো করা) কাসাভা (ইয়ুকা) ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো এবং টুকরো করা) পানি ৮ কাপ টমেটো ২টি (ডুমো করে কাটা) পেঁয়াজ ১টি বেল পেপার (সবুজ বা লাল) ১টি (ছোট টুকরো করা) রসুন ২-৩ কোয়া (মিহি কুচি) জিরা গুঁড়া ১-২ চা চামচ আচিওটে পাউডার বা পাপরিকা ১ চা চামচ (রঙের জন্য) ধনেপাতা ১ মুঠো লবণ স্বাদমতো গোলমরিচ অল্প পরিমাণে আরও পড়ুন নেইমারের প্রিয় খাবার রিসোত্তো উপভোগ করুন ঘরে বসেই উপরে দেওয়ার

ইকুয়েডর জনপ্রিয় খাবার এনসেবোলাডোর রেসিপি

ফুটবলপ্রেমীদের কাছে ইকুয়েডর শুধু লাতিন আমেরিকার একটি শক্তিশালী দলই নয়, সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির দেশও বটে। দেশটির সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম এনসেবোলাডো-তাজা মাছ, পেঁয়াজ, টমেটো, মসলা ও সুগন্ধি হার্ব দিয়ে তৈরি এক সুস্বাদু স্যুপ, যা স্বাদ ও পুষ্টিগুণের জন্য সমানভাবে পরিচিত।

সাধারণত গরম গরম পরিবেশন করা এই খাবার ইকুয়েডরের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় বিশেষ স্থান দখল করে আছে। ঘরেই যদি ইকুয়েডরের আসল স্বাদ উপভোগ করতে চান, তাহলে সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন জনপ্রিয় এই এনসেবোলাডো।

উপকরণ

স্যুপ বা ঝোলের জন্য

  • টুনা মাছ ৫০০ গ্রাম (টুকরো করা)
  • কাসাভা (ইয়ুকা) ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো এবং টুকরো করা)
  • পানি ৮ কাপ
  • টমেটো ২টি (ডুমো করে কাটা)
  • পেঁয়াজ ১টি
  • বেল পেপার (সবুজ বা লাল) ১টি (ছোট টুকরো করা)
  • রসুন ২-৩ কোয়া (মিহি কুচি)
  • জিরা গুঁড়া ১-২ চা চামচ
  • আচিওটে পাউডার বা পাপরিকা ১ চা চামচ (রঙের জন্য)
  • ধনেপাতা ১ মুঠো
  • লবণ স্বাদমতো
  • গোলমরিচ অল্প পরিমাণে

উপরে দেওয়ার টপিং

  • পেঁয়াজ ১টি (খুব পাতলা লম্বা স্লাইস করা)
  • লেবুর রস
  • লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

ঝোল তৈরি এবং মাছ সিদ্ধ

একটি বড় পাত্রে ৮ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে বসান। এতে পেঁয়াজ, টমেটো, বেল পেপার, রসুন, ধনেপাতা, জিরা গুঁড়া, আচিওটে বা পাপরিকা এবং লবণ দিন। ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে পরিষ্কার করা টুনা মাছের টুকরোগুলো দিন। মাছ সিদ্ধ হতে প্রায় ১৫-২০ মিনিট সময় দিন

মাছ ও কাসাভা আলাদা করা

মাছ সিদ্ধ হয়ে গেলে সাবধানে তুলে একটি পাত্রে আলাদা করে রাখুন এবং কাঁটা দিয়ে হালকা ছাড়িয়ে নিন। একই গরম ঝোলের মধ্যে কাসাভার (ইউলু/ইয়ুকা) টুকরোগুলো দিন এবং কাসাভা নরম হওয়া পর্যন্ত আরও ১০-১৫ মিনিট সিদ্ধ করুন। কাসাভা সেদ্ধ হলে তুলে আলাদা করে রাখুন।

ঝোল ব্লেন্ড করা

পাত্রে থাকা সবজি ও ঝোল কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট বা পিউরি তৈরি করুন। এরপর এটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে মূল পাত্রে বা সসপ্যানে ফিরিয়ে আনুন।

টপিং তৈরি

আলাদা একটি বাটিতে পাতলা স্লাইস করা পেঁয়াজ, লেবুর রস এবং লবণ মিশিয়ে ৫-১০ মিনিট মেরিনেট করে রাখুন।

পরিবেশন

একটি বড় বাটিতে সিদ্ধ করা কাসাভার টুকরো এবং ছাড়ানো টুনা মাছের টুকরোগুলো দিন। উপরে গরম করা ঘন মাছের ঝোল ঢেলে দিন। সবশেষে মেরিনেট করা পেঁয়াজ ও ধনেপাতা দিয়ে ইকুয়েডর স্টাইলের চমৎকার এনসেবোলাডোর পরিবেশন করুন।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow