‘ইতিহাস ভুলে গেলে মাশুল দিতে হয়,’ সংসদে আখতার
সংবিধান সংস্কার নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে সংসদে সতর্ক বার্তা দিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। তিনি শঙ্কা প্রকাশ করে এবং রাজনৈতিক ইঙ্গিত দিয়ে বলেন, “ইতিহাস ভুলে গেলে তার মাশুল দিতে হয়। আর আগের মতো করে সংবিধান পরিবর্তনের চেষ্টা হলে দেশকে আবার সেই মূল্য দিতে হতে পারে।” মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকা নিয়ে মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন রংপুর থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।