ইতিহাসে প্রথম নারী স্পোর্টস ডিরেক্টর পেলো বুন্দেসলিগার ক্লাব

জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগায় প্রথমবারের মতো স্থায়ীভাবে নারী ক্রীড়া পরিচালক নিয়োগ দিয়েছে হামবুর্গ। গতকাল মঙ্গলবার ক্লাবটি ৪০ বছর বয়সী ক্যাথলিন ক্যাথলিন ক্রুগারকে এই দায়িত্বে নিয়োগ দেয়। দীর্ঘ দুই দশক বায়ার্ন মিউনিখে কাজ করার পর হামবুর্গে যোগ দিচ্ছেন ক্রুগার। সর্বশেষ বায়ার্নে সাংগঠনিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। এক বিবৃতিতে হামবুর্গ জানিয়েছে, পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, হান্সি ফ্লিক ও ইউপ হাইনকেসের মতো কোচদের সঙ্গে সফলভাবে কাজ করেছেন ক্রুগার। নতুন দায়িত্ব পেয়ে ক্রুগার বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় আমি খুবই আনন্দিত। জার্মান ফুটবলের অন্যতম বড় নাম হামবুর্গের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারা আমার জন্য বড় সম্মানের।’ সাবেক ফুটবলার ক্রুগার ২০০৯ সালে মাত্র ২৪ বছর বয়সে খেলোয়াড়ি জীবন শেষ করেন। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি ৩৩টি বুন্দেসলিগা ম্যাচ খেলেছিলেন। এরপর ক্লাবটির সঙ্গেই প্রশাসনিক ভূমিকায় যুক্ত ছিলেন। গত জানুয়ারিতে দায়িত্ব ছাড়েন হামবুর্গের সাবেক ক্রীড়া পরিচালক স্টেফান কুন্টজের স্থলাভিষিক্ত হলেন ক্রুগার। জার্মান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব হামবুর্গ সাত মৌসুম দ্বিতীয় বিভাগে কাটানোর পর

ইতিহাসে প্রথম নারী স্পোর্টস ডিরেক্টর পেলো বুন্দেসলিগার ক্লাব

জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগায় প্রথমবারের মতো স্থায়ীভাবে নারী ক্রীড়া পরিচালক নিয়োগ দিয়েছে হামবুর্গ। গতকাল মঙ্গলবার ক্লাবটি ৪০ বছর বয়সী ক্যাথলিন ক্যাথলিন ক্রুগারকে এই দায়িত্বে নিয়োগ দেয়।

দীর্ঘ দুই দশক বায়ার্ন মিউনিখে কাজ করার পর হামবুর্গে যোগ দিচ্ছেন ক্রুগার। সর্বশেষ বায়ার্নে সাংগঠনিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।

এক বিবৃতিতে হামবুর্গ জানিয়েছে, পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, হান্সি ফ্লিক ও ইউপ হাইনকেসের মতো কোচদের সঙ্গে সফলভাবে কাজ করেছেন ক্রুগার।

নতুন দায়িত্ব পেয়ে ক্রুগার বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় আমি খুবই আনন্দিত। জার্মান ফুটবলের অন্যতম বড় নাম হামবুর্গের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারা আমার জন্য বড় সম্মানের।’

সাবেক ফুটবলার ক্রুগার ২০০৯ সালে মাত্র ২৪ বছর বয়সে খেলোয়াড়ি জীবন শেষ করেন। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি ৩৩টি বুন্দেসলিগা ম্যাচ খেলেছিলেন। এরপর ক্লাবটির সঙ্গেই প্রশাসনিক ভূমিকায় যুক্ত ছিলেন।

গত জানুয়ারিতে দায়িত্ব ছাড়েন হামবুর্গের সাবেক ক্রীড়া পরিচালক স্টেফান কুন্টজের স্থলাভিষিক্ত হলেন ক্রুগার।

জার্মান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব হামবুর্গ সাত মৌসুম দ্বিতীয় বিভাগে কাটানোর পর গত গ্রীষ্মে আবার বুন্দেসলিগায় ফিরে আসে। আগামী মৌসুমেও শীর্ষ লিগে খেলা নিশ্চিত করেছে দলটি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow