ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১(ক) (১) ধারা অনুযায়ী অধ্যাপক এমতাজ হোসেনকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। পাশাপাশি ভোগ করবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। আরও পড়ুন ইসলামী বিশ্ববিদ্যালয় / জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে ১০ মাস ক্লাস-পরীক্ষা, তদন্তে কমিটি নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ‘উপ-উপাচার্য পদটি মূলত উপাচার্যকে সহায়তা করা।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে পোঁছানোর জন্য আমরা একসঙ্গে কাজ করবো।’ অধ্যাপক এমতাজ হোসেন কলা অনুষদের সাবেক ডিন, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচ

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১(ক) (১) ধারা অনুযায়ী অধ্যাপক এমতাজ হোসেনকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। পাশাপাশি ভোগ করবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ‘উপ-উপাচার্য পদটি মূলত উপাচার্যকে সহায়তা করা।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে পোঁছানোর জন্য আমরা একসঙ্গে কাজ করবো।’

অধ্যাপক এমতাজ হোসেন কলা অনুষদের সাবেক ডিন, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, একবারের শিক্ষক সমিতির সভাপতি এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সদস্য।

ইরফান উল্লাহ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow