‘ইয়ামালের ফাঁদে পা দেবে না ফ্রান্স’

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। স্পেনকে নিয়ে ফরাসি শিবিরে কোনো ভয় নেই, তবে প্রতিপক্ষের শক্তি ও মান সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে, যিনি লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারানোর পর লামিনে ইয়ামাল বলেছিলেন, ‘স্পেনকে যদি কেউ ভয় পায়, তাহলে সেটা ফ্রান্স হওয়া উচিত। কারণ সর্বশেষ দুই দেখাতেই আমরা তাদের হারিয়েছি।’ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে কোনাতে বলেন, ‘কে কী বললো, সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। না, আমাদের কোনো ভয় নেই। আমরা কাউকেই ভয় পাই না। তবে আমাদের বিনয়ী থাকতে হবে এবং এই ধরনের কথার ফাঁদে পা দেওয়া যাবে না, বিশেষ করে টুর্নামেন্টের এই পর্যায়ে। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব, আর আশা করি শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই যাবে।’ তবে স্পেনের প্রশংসাও করেছেন এই ফরাসি ডিফেন্ডার, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের দলে অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছে। তাই আমরা শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো দলকেই গুরুত

‘ইয়ামালের ফাঁদে পা দেবে না ফ্রান্স’

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। স্পেনকে নিয়ে ফরাসি শিবিরে কোনো ভয় নেই, তবে প্রতিপক্ষের শক্তি ও মান সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে, যিনি লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারানোর পর লামিনে ইয়ামাল বলেছিলেন, ‘স্পেনকে যদি কেউ ভয় পায়, তাহলে সেটা ফ্রান্স হওয়া উচিত। কারণ সর্বশেষ দুই দেখাতেই আমরা তাদের হারিয়েছি।’

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে কোনাতে বলেন, ‘কে কী বললো, সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। না, আমাদের কোনো ভয় নেই। আমরা কাউকেই ভয় পাই না। তবে আমাদের বিনয়ী থাকতে হবে এবং এই ধরনের কথার ফাঁদে পা দেওয়া যাবে না, বিশেষ করে টুর্নামেন্টের এই পর্যায়ে। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব, আর আশা করি শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই যাবে।’

তবে স্পেনের প্রশংসাও করেছেন এই ফরাসি ডিফেন্ডার, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের দলে অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছে। তাই আমরা শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো দলকেই গুরুত্ব দিচ্ছি। অবশ্যই লামিনে ইয়ামাল একজন দুর্দান্ত ফুটবলার।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনাতে খেলেছেন মাত্র ১৪ মিনিট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। কারণ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখনো সেন্টার-ব্যাক জুটিতে উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানোর ওপরই আস্থা রাখছেন।

এবারের বিশ্বকাপে স্পেন ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। সেটিও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কেটেলারের করা গোল। অন্যদিকে ফ্রান্স ইতোমধ্যেই ১৬টি গোল করেছে।

ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া, যিনি নরওয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন, তিনিও স্পেনকে যথেষ্ট সম্মান দিচ্ছেন, ‘আমি বলবো না যে আমরা তাদের ভয় পাই। তবে তাদের সামর্থ্য সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। তারা (গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া) প্রায় সব ম্যাচই জিতেছে, তাই আমরা তাদের সম্মান করি। তাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই — জয়।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow