ইরাকি তেলবাহী গ্রিক ট্যাংকার ফিরিয়ে দিল মার্কিন নৌবাহিনী

হরমুজ প্রণালি অতিক্রম করা একটি গ্রিক পতাকাবাহী তেলবাহী জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। জাহাজটি ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ‘আগোইস ফানুরিওস-১’ নামের ট্যাংকারটি ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করেছিল। পরে এটি ভিয়েতনামের দিকে যাত্রা শুরু করে। তবে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে সেন্টকম জানিয়েছে, গত ১৩ এপ্রিল ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ৬৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং চারটি জাহাজ অচল করেছে। বর্তমানে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সামুদ্রিক বিধিনিষেধ আরোপ করে চলেছে। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরে জাহাজ প্রবেশ ও বের হওয়া ঠেকানোর চেষ্টা করছে। অন্যদিকে তেহরানও এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক চলাচলে সীমাবদ্ধতা বজায় রেখেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিব

ইরাকি তেলবাহী গ্রিক ট্যাংকার ফিরিয়ে দিল মার্কিন নৌবাহিনী

হরমুজ প্রণালি অতিক্রম করা একটি গ্রিক পতাকাবাহী তেলবাহী জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। জাহাজটি ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ‘আগোইস ফানুরিওস-১’ নামের ট্যাংকারটি ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করেছিল। পরে এটি ভিয়েতনামের দিকে যাত্রা শুরু করে।

তবে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সরাসরি কোনো মন্তব্য করেনি।

তবে সেন্টকম জানিয়েছে, গত ১৩ এপ্রিল ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ৬৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং চারটি জাহাজ অচল করেছে।

বর্তমানে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সামুদ্রিক বিধিনিষেধ আরোপ করে চলেছে। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরে জাহাজ প্রবেশ ও বের হওয়া ঠেকানোর চেষ্টা করছে। অন্যদিকে তেহরানও এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক চলাচলে সীমাবদ্ধতা বজায় রেখেছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow