ইরাকে মার্কিন হামলায় আঞ্চলিক কমান্ডারসহ ১৫ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের একটি হামলায় ইরাক সরকারের নিরাপত্তা অংশীদার সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর ১৫ জন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) চালানো মার্কিন এ হামলায় দেশটির আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডার সাদ দুয়াইও নিহত হয়েছেন। এক বিবৃতিতে পিএমএফ জানায়, একটি বিশ্বাসঘাতকতামূলক মার্কিন হামলায় আমাদের অপারেশনস সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে আনবার অপারেশনস কমান্ডার ড. সাদ দুয়াইসহ একদল বীর যোদ্ধা শহিদ হয়েছেন। ২০১৪ সালে ইরাকের শীর্ষ ধর্মীয় নেতা আলি-আল-সিস্তানি এর আহ্বানে পিএমএফ গঠিত হয়। জঙ্গি সংগঠন আইএসআইএস-এর বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে এ বাহিনী গঠন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের সশস্ত্র বাহিনীর অংশে অন্তর্ভুক্ত করা হয়। এর সদস্য সংখ্যা এক লাখের বেশি বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে এই বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যাতে তাদের সদস্যদের মধ্যে বহু হতাহত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে এসব হামলার সংখ্যা বেড়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে আ

ইরাকে মার্কিন হামলায় আঞ্চলিক কমান্ডারসহ ১৫ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের একটি হামলায় ইরাক সরকারের নিরাপত্তা অংশীদার সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর ১৫ জন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) চালানো মার্কিন এ হামলায় দেশটির আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডার সাদ দুয়াইও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে পিএমএফ জানায়, একটি বিশ্বাসঘাতকতামূলক মার্কিন হামলায় আমাদের অপারেশনস সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে আনবার অপারেশনস কমান্ডার ড. সাদ দুয়াইসহ একদল বীর যোদ্ধা শহিদ হয়েছেন।

২০১৪ সালে ইরাকের শীর্ষ ধর্মীয় নেতা আলি-আল-সিস্তানি এর আহ্বানে পিএমএফ গঠিত হয়। জঙ্গি সংগঠন আইএসআইএস-এর বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে এ বাহিনী গঠন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের সশস্ত্র বাহিনীর অংশে অন্তর্ভুক্ত করা হয়। এর সদস্য সংখ্যা এক লাখের বেশি বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে এই বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যাতে তাদের সদস্যদের মধ্যে বহু হতাহত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে এসব হামলার সংখ্যা বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে এবং ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়ছে

সূত্র:আনাদোলু এজেন্সি

কে এম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow