ইরাকের সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহরে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। ঘাঁটিটি ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ব্যবহার করে আসছিল। পুলিশ ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।  মূলত ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রুখতেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র : আলজাজিরা  

ইরাকের সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহরে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে।

ঘাঁটিটি ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ব্যবহার করে আসছিল। পুলিশ ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। 

মূলত ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রুখতেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র : আলজাজিরা
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow