ইরান ইস্যুতে সব বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এখনো সব ধরনের পদক্ষেপের পথ খোলা রেখেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। শুক্রবার (৮ মে) মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হোয়াইট হাউসের বক্তব্যে বলা হয়, ইরানের বিরুদ্ধে আরোপিত অবরোধ অত্যন্ত কার্যকর হয়েছে এবং এটি দেশটির অর্থনীতিকে চাপে ফেলছে। এদিকে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক সংঘাতে জড়াতে অনাগ্রহী। চীন সফরের আগে তিনি উত্তেজনা কমানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প মনে করছেন ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতাকে তিনি রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প শক্ত অবস্থানে রয়েছেন এবং প্রয়োজনীয় সব বিকল্পই বিবেচনায় রাখছেন। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, চলমান আলোচনায় দ্রুত চুক্তিতে না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও ভয়াবহ হামলা চাল

ইরান ইস্যুতে সব বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এখনো সব ধরনের পদক্ষেপের পথ খোলা রেখেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।

শুক্রবার (৮ মে) মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হোয়াইট হাউসের বক্তব্যে বলা হয়, ইরানের বিরুদ্ধে আরোপিত অবরোধ অত্যন্ত কার্যকর হয়েছে এবং এটি দেশটির অর্থনীতিকে চাপে ফেলছে।

এদিকে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক সংঘাতে জড়াতে অনাগ্রহী। চীন সফরের আগে তিনি উত্তেজনা কমানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প মনে করছেন ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতাকে তিনি রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প শক্ত অবস্থানে রয়েছেন এবং প্রয়োজনীয় সব বিকল্পই বিবেচনায় রাখছেন।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, চলমান আলোচনায় দ্রুত চুক্তিতে না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও ভয়াবহ হামলা চালানো হতে পারে।

তবে পরে তিনি হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনাকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে বলেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow