ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইসরায়েলপন্থি লবি সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইরানের সঙ্গে নতুন সমঝোতা স্মারক নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে এআইপিএসি জানায়, আলোচনার কাঠামোর পূর্ণ বিবরণ জানার অপেক্ষায় রয়েছে তারা। বিশেষ করে, সম্ভাব্য চুক্তিটি তাদের মিত্র রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা হুমকির জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ‘সার্বভৌম অধিকার’ সংরক্ষণ করে কি না, তা জানতে চায় সংগঠনটি। এআইপিএসি আরও বলেছে, ইরানের সঙ্গে আলোচনার পুরো প্রক্রিয়ায় এবং চূড়ান্ত চুক্তি পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনটির মতে, যে কোনো চূড়ান্ত চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি, পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। উল্লেখ্য, এআইপিএসি দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। সংগঠনটি ইরান পারমাণবিক চুক্তি বাতিলেরও সমর্থক ছিল। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইসরায়েলপন্থি লবি সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইরানের সঙ্গে নতুন সমঝোতা স্মারক নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে।

এক বিবৃতিতে এআইপিএসি জানায়, আলোচনার কাঠামোর পূর্ণ বিবরণ জানার অপেক্ষায় রয়েছে তারা। বিশেষ করে, সম্ভাব্য চুক্তিটি তাদের মিত্র রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা হুমকির জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ‘সার্বভৌম অধিকার’ সংরক্ষণ করে কি না, তা জানতে চায় সংগঠনটি।

এআইপিএসি আরও বলেছে, ইরানের সঙ্গে আলোচনার পুরো প্রক্রিয়ায় এবং চূড়ান্ত চুক্তি পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংগঠনটির মতে, যে কোনো চূড়ান্ত চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি, পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।

উল্লেখ্য, এআইপিএসি দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। সংগঠনটি ইরান পারমাণবিক চুক্তি বাতিলেরও সমর্থক ছিল। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow