ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জন্য আরও সময় লাগবে : কাতার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনা একটি সফল চুক্তিতে পৌঁছানোর জন্য আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেন, উভয় পক্ষকে কাছাকাছি নিয়ে আসতে এবং একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের যে কূটনৈতিক প্রচেষ্টা, আমরা তাকে সমর্থন করি।  তিনি বলেন, পাকিস্তান এই বিষয়ে তাদের আন্তরিকতা দেখিয়েছে। তবে আমরা বিশ্বাস করি, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে। এদিকে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবার ইরানের ওপর একটি পূর্বপরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, এই তিন দেশের নেতারা বিশ্বাস করেন যে আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব, যা একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে। সূত্র : বিবিসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জন্য আরও সময় লাগবে  : কাতার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনা একটি সফল চুক্তিতে পৌঁছানোর জন্য আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেন, উভয় পক্ষকে কাছাকাছি নিয়ে আসতে এবং একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের যে কূটনৈতিক প্রচেষ্টা, আমরা তাকে সমর্থন করি। 

তিনি বলেন, পাকিস্তান এই বিষয়ে তাদের আন্তরিকতা দেখিয়েছে। তবে আমরা বিশ্বাস করি, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে।

এদিকে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবার ইরানের ওপর একটি পূর্বপরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন।

ট্রাম্প আরও উল্লেখ করেন, এই তিন দেশের নেতারা বিশ্বাস করেন যে আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব, যা একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে।

সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow