ইরান যুদ্ধের অবসান নিয়ে নতুন ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না। যুক্তরাষ্ট্র সরে গেলে  হরমুজ প্রণালি ‘স্বয়ংক্রিয়ভাবে’ আবার খুলে যাবে। মঙ্গলবার (৩১ মার্চ) মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করছে এবং খুব শিগগিরই অভিযান শেষ হতে পারে। তিনি বলেন, আমরা খুব বেশি দিন সেখানে থাকব না। তাদের আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করার কাজ চলছে, এরপর আর থাকার প্রয়োজন হবে না। হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত ৩১ দিন ধরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে অন্যান্য দেশ নিজেরাই প্রণালিটি খুলে নিতে পারবে। ইরানের ইস্ফাহান শহরের কাছে সাম্প্রতিক বিমান হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, যা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক সক

ইরান যুদ্ধের অবসান নিয়ে নতুন ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না। যুক্তরাষ্ট্র সরে গেলে  হরমুজ প্রণালি ‘স্বয়ংক্রিয়ভাবে’ আবার খুলে যাবে।

মঙ্গলবার (৩১ মার্চ) মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করছে এবং খুব শিগগিরই অভিযান শেষ হতে পারে। তিনি বলেন, আমরা খুব বেশি দিন সেখানে থাকব না। তাদের আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করার কাজ চলছে, এরপর আর থাকার প্রয়োজন হবে না।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত ৩১ দিন ধরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে অন্যান্য দেশ নিজেরাই প্রণালিটি খুলে নিতে পারবে।

ইরানের ইস্ফাহান শহরের কাছে সাম্প্রতিক বিমান হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, যা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা হয়েছে এবং দেশটিতে ‘পরিবর্তিত পরিস্থিতি; তৈরি হয়েছে।

এদিকে ফ্রান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধের অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ইসরায়েলে যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ফ্রান্স।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্স এ বিষয়ে ‘খুবই অসহযোগী’ আচরণ করেছে। তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমন সময়, যখন একটি উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তাকে হটানোর অভিযান চলছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, এই অস্বীকৃতি দেওয়া হয়েছিল সপ্তাহান্তে। এটি ইরান সংক্রান্ত চলমান সংঘাতের শুরু থেকে ফ্রান্সের প্রথম এ ধরনের পদক্ষেপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow