ইরান সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। তাদের বিরুদ্ধে ‘বৈরী তৎপরতা’ এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনা হয়েছে। সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। এতে ‘জিন্দাশতি নেটওয়ার্ক’ নামে একটি গোষ্ঠী এবং দুটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নামও রয়েছে, যাদের বিরুদ্ধে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছে, তালিকাভুক্ত কয়েকজন ব্যক্তি যুক্তরাজ্য ও বিদেশে ব্যক্তি ও স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা, হুমকি বা বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব সম্পদ ও অর্থনৈতিক সম্পদ জব্দ করা হবে। এছাড়া সরকারি অনুমতি ছাড়া তাদের কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া নিষিদ্ধ থাকবে। গত মাসে লন্ডনে ইহুদি স্থাপনায় অগ্নিসংযোগের কয়েকটি ঘটনার তদন্তে ইরান সংশ্লিষ
ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। তাদের বিরুদ্ধে ‘বৈরী তৎপরতা’ এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনা হয়েছে।
সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
নিষেধাজ্ঞার আওতায় সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
এতে ‘জিন্দাশতি নেটওয়ার্ক’ নামে একটি গোষ্ঠী এবং দুটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নামও রয়েছে, যাদের বিরুদ্ধে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছে, তালিকাভুক্ত কয়েকজন ব্যক্তি যুক্তরাজ্য ও বিদেশে ব্যক্তি ও স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা, হুমকি বা বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন।
যুক্তরাজ্যের আইন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব সম্পদ ও অর্থনৈতিক সম্পদ জব্দ করা হবে। এছাড়া সরকারি অনুমতি ছাড়া তাদের কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া নিষিদ্ধ থাকবে।
গত মাসে লন্ডনে ইহুদি স্থাপনায় অগ্নিসংযোগের কয়েকটি ঘটনার তদন্তে ইরান সংশ্লিষ্ট সম্পৃক্ততার সন্দেহের পর এ পদক্ষেপ নেওয়া হলো। ওই ঘটনার পর সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করে ব্রিটিশ পুলিশ।
তবে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে হামলা বা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।
What's Your Reaction?