ইরানকে ঘিরে দীর্ঘ যুদ্ধের আশঙ্কা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্তা
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘমেয়াদি যুদ্ধ হতে পারে। এজন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। সোমবার পার্লামেন্টারি কমিটির সামনে বক্তব্যে তিনি জানান, তার সরকার ইতোমধ্যে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে কাজ করছে, যাতে উপসাগরীয় মিত্র দেশগুলোকে রক্ষায় দ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা যায়। স্টারমার বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে বড় কোনো উদ্বেগ নেই। তবে পরিস্থিতি দ্রুত শান্ত করার দিকেই সব মনোযোগ দিতে হবে। তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে বাহরাইনে স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ চলছে। একই ধরনের পদক্ষেপ কুয়েত ও সৌদি আরবের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে। এর আগে ১৮ মার্চ যুক্তরাজ্য ঘোষণা দেয়, তারা উপসাগরীয় মিত্রদের সহায়তা জোরদার করছে। এর অংশ হিসেবে প্রতিরক্ষাসংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক এবং নিজেদের বাহিনী ও মিত্রদের জন্য বাড়তি ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘমেয়াদি যুদ্ধ হতে পারে। এজন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে।
সোমবার পার্লামেন্টারি কমিটির সামনে বক্তব্যে তিনি জানান, তার সরকার ইতোমধ্যে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে কাজ করছে, যাতে উপসাগরীয় মিত্র দেশগুলোকে রক্ষায় দ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা যায়।
স্টারমার বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে বড় কোনো উদ্বেগ নেই। তবে পরিস্থিতি দ্রুত শান্ত করার দিকেই সব মনোযোগ দিতে হবে।
তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে বাহরাইনে স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ চলছে। একই ধরনের পদক্ষেপ কুয়েত ও সৌদি আরবের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে।
এর আগে ১৮ মার্চ যুক্তরাজ্য ঘোষণা দেয়, তারা উপসাগরীয় মিত্রদের সহায়তা জোরদার করছে। এর অংশ হিসেবে প্রতিরক্ষাসংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক এবং নিজেদের বাহিনী ও মিত্রদের জন্য বাড়তি ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে।
What's Your Reaction?