ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র : হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের বৈশ্বিক দায়বদ্ধতার অংশ।’ এ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক দায়বদ্ধতা পালনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। খবর আল জাজিরার।   সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হেগসেথ এ মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক অঙ্গীকার অব্যাহত রাখবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি উভয় দিক থেকে জাহা

ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র : হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের বৈশ্বিক দায়বদ্ধতার অংশ।’

এ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক দায়বদ্ধতা পালনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। খবর আল জাজিরার।  

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হেগসেথ এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক অঙ্গীকার অব্যাহত রাখবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। তবে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে দাবি করেছে ইরান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow