ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হুমকি প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় সর্বশেষ দফায় হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সেন্টকম। খবর আলজাজিরার। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ‘সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো এখনো স্বাধীনভাবে এ নৌপথ দিয়ে চলাচল করছে। বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা দায়িত্ব পালন করছে।’ উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহ

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
ইরানে টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হুমকি প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় সর্বশেষ দফায় হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সেন্টকম। খবর আলজাজিরার। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ‘সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো এখনো স্বাধীনভাবে এ নৌপথ দিয়ে চলাচল করছে। বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা দায়িত্ব পালন করছে।’ উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow