ইরানে দূতাবাস বন্ধ করে আমিরাতের রাষ্ট্রদূত প্রত্যাহার
ইরানে নিজেদের দূতাবাস বন্ধ এবং রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেদেশের ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রবিবার (১ মার্চ) রাতে এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তেহরানে তাদের দূতাবাস বন্ধ করা হচ্ছে এবং রাষ্ট্রদূতসহ কূটনৈতিক মিশনের সব সদস্যকে প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে।
What's Your Reaction?
