মৌসুমের প্রথম ম্যাচেই মেসির মিয়ামিকে উড়িয়ে দিল এলএএফসি

যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএস-এর নতুন মৌসুমের শুরুটা দুঃস্বপ্নের মতো হলো লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামির। লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) কছে নিজেদের প্রথম ম্যাচেই ৩-০ গোলে উড়ে গেলো গত আসরের চ্যাম্পিয়নরা। এলএএফসির হয় ডেভিড মার্টিনেজ, ডেনিস বুয়াঙ্গা ও নাথান অর্ডাজ গোল করেন। লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ৭৫,৬৭৩ জন দর্শক, যা এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শকসংখ্যা। লিগের দুই জনপ্রিয় দলের এই লড়াই ঘিরে ছিল দারুণ উন্মাদনা। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও পুরো ম্যাচটি খেলেন মেসি। মাঠে তার প্রতিটি স্পর্শেই দর্শকদের উল্লাস ও প্রতিক্রিয়া দেখা যায়। তবে নতুন মৌসুমে সতীর্থদের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে এখনও সময় লাগছে আর্জেন্টাইন তারকার। এরই মধ্যে অভিজ্ঞ দুই খেলোয়াড় সার্জিও বুসকেটস ও জর্দি আলবা অবসর নেওয়ায় দলটি কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছে। ম্যাচের ৩৮তম মিনিটে হিউং-মিন সনের দারুণ পাস থেকে ডেভিড মার্টিনেজ গোল করে এলএএফসিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে টিমোথি টিলম্যানের লম্বা পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান ডেনিস বু

মৌসুমের প্রথম ম্যাচেই মেসির মিয়ামিকে উড়িয়ে দিল এলএএফসি

যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএস-এর নতুন মৌসুমের শুরুটা দুঃস্বপ্নের মতো হলো লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামির। লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) কছে নিজেদের প্রথম ম্যাচেই ৩-০ গোলে উড়ে গেলো গত আসরের চ্যাম্পিয়নরা। এলএএফসির হয় ডেভিড মার্টিনেজ, ডেনিস বুয়াঙ্গা ও নাথান অর্ডাজ গোল করেন।

লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ৭৫,৬৭৩ জন দর্শক, যা এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শকসংখ্যা। লিগের দুই জনপ্রিয় দলের এই লড়াই ঘিরে ছিল দারুণ উন্মাদনা।

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও পুরো ম্যাচটি খেলেন মেসি। মাঠে তার প্রতিটি স্পর্শেই দর্শকদের উল্লাস ও প্রতিক্রিয়া দেখা যায়। তবে নতুন মৌসুমে সতীর্থদের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে এখনও সময় লাগছে আর্জেন্টাইন তারকার। এরই মধ্যে অভিজ্ঞ দুই খেলোয়াড় সার্জিও বুসকেটস ও জর্দি আলবা অবসর নেওয়ায় দলটি কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছে।

ম্যাচের ৩৮তম মিনিটে হিউং-মিন সনের দারুণ পাস থেকে ডেভিড মার্টিনেজ গোল করে এলএএফসিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে টিমোথি টিলম্যানের লম্বা পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান ডেনিস বুয়াঙ্গা। শেষদিকে ইনজুরি সময়ে বুয়াঙ্গার অ্যাসিস্ট থেকে নাথান অর্ডাজ তৃতীয় গোলটি করেন।

নতুন কোচ মার্ক ডস সান্তোসের অধীনে এটি এলএএফসির দারুণ সূচনা। ক্লাবটির ইতিহাসে মৌসুমের উদ্বোধনী ম্যাচে তারা এখনও অপরাজিত (৯ জয়) রেকর্ড ধরে রেখেছে। মিয়ামির বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও এখন এগিয়ে এলএএফসি (৪ জয়, ২ হার)।

আগামী ১ মার্চ অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। অন্যদিকে এলএএফসি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল এসপানিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগ খেলবে আগামী মঙ্গলবার।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow