ভারতে কী করছেন অভিনেতা রাশেদ মামুন অপু

ছোটপর্দা, ওটিটি ও চলচ্চিত্র-অভিনয়ের সব মাধ্যমেই সমান তালে কাজ করে চলেছেন অভিনেতা রাশেদ মামুন অপু। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। পাশাপাশি অভিনয়শিল্পীদের সংগঠনের নেতৃত্বেও সক্রিয় এই অভিনেতা। বর্তমানে নতুন সিনেমার শুটিং নিয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন এই রাশেদ মামুন অপু। ভারতে অবস্থান প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১০ দিন ধরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। এর মধ্যে দু-এক দিনের জন্য ঢাকায় ফিরলেও আবারও শুটিংয়ে যোগ দিতে ভারতে যাবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের দৃশ্যধারণ সেখানেই চলছে। সিনেমাটিতে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তাকে দেখা যাবে। তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অপু। তার ভাষ্য, ‘এখনো কিছু বলা নিষেধ আছে। তবে সিনেমাটিতে নতুন অনেক চমক আছে। দর্শকের সামনে নতুনভাবে হাজির হবো, এটা বলতে পারি।’ অপুর অভিনয়যাত্রা শুরু হয় জনপ্রিয় নাটক ‘সিটিবাস’ দিয়ে। নাটকটি প্রচারের পর তার বলা সংলাপ ‘মামুর বেটা নাকি’, ‘আমি তোতা মিয়া’, ‘যবের ব্যাপার’, ‘ছোট ভাইকে বাচতেই পারছেন না’-দর্শকদের মুখে মুখে ঘুরেছে দীর্ঘদিন। বলা যায়, রাজশাহীর আঞ্

ভারতে কী করছেন অভিনেতা রাশেদ মামুন অপু

ছোটপর্দা, ওটিটি ও চলচ্চিত্র-অভিনয়ের সব মাধ্যমেই সমান তালে কাজ করে চলেছেন অভিনেতা রাশেদ মামুন অপু। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। পাশাপাশি অভিনয়শিল্পীদের সংগঠনের নেতৃত্বেও সক্রিয় এই অভিনেতা।

বর্তমানে নতুন সিনেমার শুটিং নিয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন এই রাশেদ মামুন অপু।

ভারতে অবস্থান প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১০ দিন ধরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। এর মধ্যে দু-এক দিনের জন্য ঢাকায় ফিরলেও আবারও শুটিংয়ে যোগ দিতে ভারতে যাবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের দৃশ্যধারণ সেখানেই চলছে।

সিনেমাটিতে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তাকে দেখা যাবে। তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অপু। তার ভাষ্য, ‘এখনো কিছু বলা নিষেধ আছে। তবে সিনেমাটিতে নতুন অনেক চমক আছে। দর্শকের সামনে নতুনভাবে হাজির হবো, এটা বলতে পারি।’

অপুর অভিনয়যাত্রা শুরু হয় জনপ্রিয় নাটক ‘সিটিবাস’ দিয়ে। নাটকটি প্রচারের পর তার বলা সংলাপ ‘মামুর বেটা নাকি’, ‘আমি তোতা মিয়া’, ‘যবের ব্যাপার’, ‘ছোট ভাইকে বাচতেই পারছেন না’-দর্শকদের মুখে মুখে ঘুরেছে দীর্ঘদিন। বলা যায়, রাজশাহীর আঞ্চলিক ভাষার স্বতঃস্ফূর্ত ব্যবহারই ছোটপর্দায় তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন অপু। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক আলোচিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং বর্তমানে ভারতে চলছে। এর আগে ঢাকায় প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। সেখানে শাকিব খান অংশ নেননি। ভারতে শাকিব খানসহ এই সিনেমার শুটিং করছেন অপু। তাদের সঙ্গে আরও অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ ও শরীফ সিরাজসহ অনেকে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow