ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময় ৪ পুলিশ সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন আবুল ফজল সেপাহি বাদজানি এবং আমির হোসেইন সাফারি হোসেইনাবাদি। প্রতিবেদন অনুযায়ী, তারা শুধু চার পুলিশ সদস্যকে হত্যাই করেননি, মধ্য ইরানের ইসফাহান শহরে একটি পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাতেও জড়িত ছিলেন। রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফাহান। গত জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভ দমনে অভিযান চালিয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এই দুই ব্যক্তি তাদেরই অংশ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া আরও অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে। এর আগে চলতি জুলাই মাসে একই মামলায় দোষী সাব্যস্ত আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলা ওই বিক্ষোভ কঠোরভা
চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময় ৪ পুলিশ সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন আবুল ফজল সেপাহি বাদজানি এবং আমির হোসেইন সাফারি হোসেইনাবাদি।
প্রতিবেদন অনুযায়ী, তারা শুধু চার পুলিশ সদস্যকে হত্যাই করেননি, মধ্য ইরানের ইসফাহান শহরে একটি পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাতেও জড়িত ছিলেন। রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফাহান।
গত জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভ দমনে অভিযান চালিয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এই দুই ব্যক্তি তাদেরই অংশ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া আরও অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে। এর আগে চলতি জুলাই মাসে একই মামলায় দোষী সাব্যস্ত আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলা ওই বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। সরকারি হিসাবে, ওই বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মানবাধিকারকর্মীদের দাবি, প্রকৃত নিহতের সংখ্যা সাত হাজারেরও বেশি।
সূত্র : এবিসি নিউজ
What's Your Reaction?