জাতীয় যুবশক্তির ‘জুলাই যুব কনভেনশন’ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন  জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই যুব কনভেনশন ২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর রমনায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এই কনভেনশন শুরু হয়। কনভেনশনে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও জাতীয় সংসদ সদস্য আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। কনভেনশনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, তরুণদের ভূমিকা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশ নিয়েছেন। এনএস/এএমএ

জাতীয় যুবশক্তির ‘জুলাই যুব কনভেনশন’ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন  জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই যুব কনভেনশন ২০২৬’ শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর রমনায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এই কনভেনশন শুরু হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও জাতীয় সংসদ সদস্য আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

কনভেনশনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, তরুণদের ভূমিকা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশ নিয়েছেন।

এনএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow