ইরানে যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম শহরে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পরিবারের আরও দুই শিশু। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের চাহ তাঙ্গু এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে। নাফিসি জানান, নিহতদের মধ্যে রয়েছেন পরিবারের বাবা, মা এবং তাদের এক সন্তান। আহত অন্য দুই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে ইরানের বিভিন্ন স্থানে বৃহৎ পরিসরের বিমান হামলা চালানো হয়েছে। সূত্র: আইআরএনএ ও আনাদোলু এজেন্সি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow